ফিনল্যান্ডে সহস্রাধিক কর্মী ছাঁটাইয়ে নোকিয়া
টেলিযোগাযোগ খাতের পণ্য নির্মাতা প্রতিষ্ঠা অ্যালকাটেল-লুসেন্ট কিনে নেওয়ার প্রেক্ষিতে, নিজেদের খরচ কমানোর অংশ হিসেবে ফিনল্যান্ডে ১০৩২ জন কর্মী ছাটাঁইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফিনিশ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।
রয়টার্স জানিয়েছে, স্মার্টফোনের ব্যবহার শুরুর পর এক সময় মোবাইল ফোন বাজারে আধিপত্য বজায় রাখা নোকিয়ার ব্যবসায় ধ্বস নামে। এর ফলে শেষ ১২ বছরে নিজ দেশে কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে ফিনল্যান্ডের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি।
এপ্রিলে শুরু হওয়া সর্বশেষ খরচ কমানোর প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি পরিচালনা বাবদ ৯০ কোটি ইউরো বাচানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ২০১৮ সালে অ্যালকাটেল-এর সঙ্গে হতে যাওয়া চুক্তিকে সামনে রেখেই এমন পদক্ষেপ নিচ্ছে নোকিয়া।
এর আগে অন্যান্য দেশেও কর্মী ছাঁটাই করে ফিনিশ এই প্রতিষ্ঠান। তবে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী মোট কতজন কর্মী ছাঁটাই করা হয়েছে তা জানাতে নারাজ তারা। ৩০টি দেশের কর্মী প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হয়েছে-শুধু এতটুকুই জানআনো হয়েছে।
বিশ্বপব্যাপী প্রায় এক লাখ চার হাজার লোক নোকিয়ায় কাজ করছে। যার মধ্যে ৬৮৫০ জন ফিনল্যান্ডে, ৪৮০০ জন জার্মানিতে আর ৪২০০ জন ফ্রান্সে কাজ করছেন।
