নজর সরায় ভুয়া পোস্ট
গবেষকদের মতে, নাগরিকদের মনোযোগ আকর্ষণে হতবুদ্ধিকর খবরের দিকে নিয়ে যাওয়ার জন্য, চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতি বছর ৪৮ কোটি ৮০ লাখ নকল সোশাল মিডিয়া পোস্ট বানায়।
স্কাই নিউজ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রেয় কিং ‘সিক্রেটিভ ফিফটি সেন্ট গ্রুপ’ নামের গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন। সেখানে বলা হয়েছে, চীনা সরকারি কর্মকর্তাদের একটি অংশ ইন্টারনেটে সাধারণ নাগরিকদের মতো আচরণ করছে। এতে আরও জানানো হয়, প্রত্যেকটি পোস্ট সোশাল মিডিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য ৫০ সেন্ট পারিশ্রমিক দেওয়া হয়।
কিন্তু এর জন্য কর্মীদের কোনো অর্থ পরিশোধ করার কোনো প্রমাণ দেখানো হয়নি গবেষণাটিতে।
এই গবেষণা প্রতিবেদনের আগের ধারণা ছিল, চীনা নাগরিকদের সোশাল মিডিয়ায় কোন পোস্টের তর্ক-বিতর্কে না গিয়ে তাদের মনোযোগ পরিবর্তন করে আলোচনার বিষয়বস্তুকে পাল্টে দেওয়াই মূল কৌশল।
ফাঁস হওয়া ডেটাবেইস আর আর ইমেইল থেকে বোঝা যায়, সাধারণত এগুলো কোনো সামাজিক অস্থিতিশীলতা বা ক্ষোভ ঘুরিয়ে দেয়।
এই পোস্ট এবং কমেন্ট-এর অর্ধেকই সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক বাইদু বা উইবো-এর মতো চীনা বাণিজ্যিক সাইটগুলো থেকে নেওয়া হয়েছে।
