অ্যাপল স্টোরে নতুন সাজ
আইফোন বিক্রিতে মন্দা অবস্থাটা এখনও কাটেনি অ্যাপলের। এরই মধ্যে এবার নিজেদের খুচরা বিক্রির দোকান ‘অ্যাপল স্টোর’গুলো নতুন করে সাজালো প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, অ্যাপল তাদের 'অনেক বেশি সফল' খুচরা বিক্রির দোকানগুলোর নতুন রূপ উন্মোচন করেছে। এর মাধ্যমে দোকানে এসে ক্রেতাদের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে পা রাখার মতো অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকো-তে হয়ে যাওয়া একটি মিডিয়া ইভেন্টে অ্যাপল নির্বাহীরা অ্যাপল স্টোরের নতুন ডিজাইনের ফিচারগুলোর অংশ বিশেষ দেখান। পরে বিশ্বজুড়ে বিভিন্ন এলাকা এবং নতুন স্থানে এই ফিচারগুলো যোগ করা হবে।
অনেক গুলো গ্লাস, ধাতু এবং কাঠ দিয়ে পুনরায় দোকানগুলো ডিজাইন করা হলে, দোকানগুলোর ক্রেতারা এই প্রতিষ্ঠানটির আরও সম্পৃক্ততায় আসবেন। সেইসঙ্গে তারা দোকানগুলো থেকে সিলিকন ভ্যালিতে থাকা অ্যাপলের প্রতীক্ষিত নতুন প্রধান কার্যালয়ের অভিজ্ঞতা পাবেন। প্রতিষ্ঠানটির এই প্রধান কার্যালয় ২০১৭ সালে চালু করার কথা রয়েছে।
নতুন প্রধান কার্যালয়ের মতো স্যান ফ্রানসিসকো-এর অ্যাপল স্টোরের ছাদ এবং মাটিতে 'টেরাজ্জো মেঝে' ব্যবহার হচ্ছে, এক সাক্ষাৎকারে জানান অ্যাপলের ভূ-সম্পত্তি এবং উন্নয়ন নকশা- এর জ্যেষ্ঠ পরিচালক বিজে সিজেল।
তিনি বলেন “আমরা সব মিলিয়ে একটি প্রতিষ্ঠান বানানোর এবং একই ঘরানায় আনার চেষ্টা করছি।
স্যান ফ্রানসিসকো- এর দোকানে ছোট ব্যবসায়ী এবং উদ্যোক্ত্যাদের জন্য 'বোর্ডরুম' নামের একটি নতুন স্থান রাখা হয়েছে। ক্রেতারা যখন এতে প্রবেশ করবে, তারা স্পেসশিপ আদলে তৈরি অ্যাপলের ভবিষ্যত প্রধান কার্যালয়ের ডিজাইন অনুভব করতে পারবেন। বেশিরভাগ আসবাবপত্র নতুন কার্যালয়ের অ্যাপল কর্মীদের আসবাবপত্রের অবিকল করে বানানো, যার মধ্যে অ্যাপল-এর প্রধান ডিজাইনার জনি আইভ-এর বানানো টেবিলও রয়েছে।
বিজে সাইগেল বলেন, “আমরা চাই ক্রেতারা খুচরা দোকানের অনুভূতি ত্যাগ করে, অ্যাপলে প্রবেশ করার অনুভূতি পাবে।"
সারাবিশ্বের খুচরা দোকানগুলোর কাছে অ্যাপল স্টোরগুলো আগে থেকেই 'ঈর্ষণীয়'। কারণ, খুচরা দোকানের প্রতি বর্গ ফুটে সর্বোচ্চ বিক্রি অ্যাপলই করে থাকে। কিন্তু কারও কারও মতে, ১৫ বছর আগে প্রথম যখন চালু করা হয় তার তুলনায়, অ্যাপল তাদের স্টোরের তীক্ষ্ণতা হারিয়ে ফেলেছে।
