রক্ষণশীলদের সঙ্গে আলোচনায় জাকারবার্গ
মার্কিন রাজনীতির রক্ষণশীলদের সঙ্গে আলোচনায় বসেছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
ওয়েবসাইটটির বিরুদ্ধে এর ট্রেন্ডিং টপিক ফিচারটিতে রক্ষণশীলদের চেয়ে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ফেইসবুকের এ ফিচারটি পপুলারিটি অ্যালগরিদমের বদলে সম্পাদকেরা নিয়ন্ত্রণ করে থাকেন - প্রযুক্তিবিষয়ক সংবাদ ওয়েবসাইট গিজমডো-তে সর্বপ্রথম প্রকাশিত এ খবরের সত্যতা প্রমাণিত হলেও এ অভিযোগ অস্বীকার করেছেন জাকারবার্গ।
বুধবার তিনি তার ফেইসবুক পেইজে বলেন, "স্বাধীনতার ক্ষেত্রে সিলিকন ভ্যালির বিশেষ পরিচিতি রয়েছে। তবে ফেইসবুক কমিউনিটিতে মুক্তধারা থেকে শুরু করে রক্ষণশীল পর্যন্ত ১৬০ কোটিরও বেশি ভিন্ন ভিন্ন চিন্তাধারার মানুষ রয়েছে। আমরা ফেইসবুককে সব রকমের চিন্তাধারার একটি প্লাটফর্ম হিসেবে দাঁড় করিয়েছি। সবাই নিজেদের খুশিমতো যে কোনো কিছু শেয়ার করতে করছেন কিনা - তার ওপর আমাদের কমিউনিটির সাফল্য নির্ভর করে। ব্যবহারকারীদের কাছে তাদের জন্য অত্যন্ত মূল্যবান ব্যাপারগুলো বা রাজনৈতিক তথ্য গোপন রাখা আমাদের কার্যক্রম বা ব্যবসায়ের মধ্যে পড়ে না।"
এর আগে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেইসবুকের সদর দপ্তরে এক আলোচনায় রক্ষণশীল চিন্তাধারার আলোচক এবং রেডিও অনুষ্ঠান পরিচালক গ্লেন বেকফক্স, টার্গেটেড ভিক্টোরি-এর সহপ্রতিষ্ঠাতা এবং সসংবাদ উপস্থাপক পেরিনোজ্যাক মোফাট, আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট আর্থার ব্রুকস, হেরিটেইজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জিম ডিমিন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ব্যারি বেনেট উপস্থিত থাকছেন বলে বিবিসি-কে জানায় ওয়েবসাইটটি। তবে কিছু ব্যক্তি ফেইসবুকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে জানায় বিবিসি।
আমেরিকান কনজারভেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ম্যাথিউ স্কলাপ এক বিবৃতিতে জানান, "আমরা এ বৈঠকে অংশগ্রহণ করছি না। আমরা জানি উল্লিখিত বিষয়গুলো একটিমাত্র বৈঠকে সমাধান করা সম্ভব নয়।"
গ্লেন বেক তার ফেইসবুক পেইজে বলেন, "তিনি (জাকারবার্গ) মুখোমুখি কী ব্যাখ্যা দিতে চান তা শোনাটা আগ্রহজনক হবে, এবং আমরা যদি এ শক্তিশালী টুলটির ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছুতে পারি, তবে তা সবার জন্যই লাভজনক হবে। তারা ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করছে এবং সরকারি হস্তক্ষেপ ছাড়াই তা তাদের খুশিমতো চালানোর অধিকার তাদের রয়েছে - এতে আমি সমর্থন জানাই। তবে ফেইসবুকের মতো একটি টুল যদি বাকস্বাধীনতা এবং পক্ষ নেওয়ার স্বাধীনতাকে ব্যবসায়িক নীতি হিসেবে উচ্চে তুলে ধরে, তবে তা অসাধারণ হবে।"
