২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটের গতি মাপার সেবা আনল নেটফ্লিক্স

মোবাইল বা ব্রডব্যান্ডের ইন্টারনেট গতি কেমন তা যাচাইয়ে একটি ওয়েবসাইট চালুর কথা জানিয়েছে মুভি ও টিভি সিরিজ স্ট্রিমিং সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান নেটফ্লিক্স।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

ফাস্ট ডটকম নামের ওই সাইটটি স্পিডটেস্ট ডটনেট বা এমন অন্যান্য ইন্টারনেট সংযোগ পরিমাপক টুলের মতোই কাজ করবে, এক ব্লগ পোস্টে জানিয়েছে নেটফ্লিক্স।

বিবৃতিতে প্রতিষ্ঠানটির কনটেন্ট সরবরাহ স্থাপত্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ফুলগার বলেন, "আমরা সবাই একটি দ্রুত, উন্নত ইন্টারনেট চাই, যদিও ইন্টারনেটের গতি আপনার নেটওয়ার্কে থাকা অন্যান্য ব্যবহারকারী বা আপনার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ভিড়ের উপর অনেক বেশি নির্ভর করে।"

ইন্টারনেট গতি হিসাব করতে ফাস্ট ডটকম নেটফ্লিক্স থেকে কিছু ডাউনলোড করে, আর ফলাফল তুলনা করার জন্য ব্যবহারকারীদের স্পিডনেস্ট ডটকমের সঙ্গে যুক্ত করে। 

নেটফ্লিক্স-এর মুখপাত্র অ্যান ম্যারি স্কুইও রয়টার্স-কে এক বার্তায় বলেন, "এই মূহুর্তে এটি একটি স্বতন্ত্র ওয়েবসাইট, যদিও আমরা এর বিবর্তনের দিকে তাকিয়ে আছি।"

মার্কিন এই প্রতিষ্ঠানটির অধীনে আলাদাভাবে একটি মাসিক আইএসপি স্পিড ইনডেক্স রয়েছে। এখানে প্রধান সময়গুলোতে কোন কোনো আইএসপি নেটফ্লিক্স স্ট্রিমিংয়ে সর্বোচ্চ সেবা দেয় তাদের তালিকা প্রদর্শিত হয়।