প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এর মতে, মার্কিন প্রযুক্তি শিল্পের 'আকাশকুসুম' অবস্থা, আর তাই এই আগাম নির্বাচন প্রার্থীকে কেন্দ্র করে সিলিকন ভ্যালির কিছু লোক তাকে উপহাসের পাত্র বানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রানসিসকো এলাকার পশ্চিমাংশের একটি এলাকা হল সিলিকন ভ্যালি। প্রযুক্তির বড় বড় প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যলয়ের অবস্থান সেখানে হবার কারণে পরিচিতি পেয়েছে স্থানটি।
ট্রাম্প বলেন, “কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের পরিকল্পনার ধারণা এতটাই দুর্বল... এবং সেগুলো বিক্রি হচ্ছে বিশাল অঙ্কের অর্থ দিয়ে।"
রয়টার্স-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান আছে যেগুলো কখনও কোনো অর্থ নিজেদের আয়ত্তে আনতে পারেনি, এমনকি সেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনাগুলো 'গুরুত্বহীন' তারপরেও এই প্রতিষ্ঠানগুলোর মূল্য কোটি কোটি ডলার।
সিএনএন বলছে, হতে পারে ডোনাল্ড ট্রাম্প নিজের এই বক্তব্যগুলো কোনো যুক্তির কারণেই বলেছেন কিন্তু সিলিকন ভ্যালির কেউ এই মন্তব্যটিকে পাত্তা দিচ্ছেন না।
মার্কিন বিনিয়োগকারী এবং সফটওয়্যার প্রকৌশলী মার্ক অ্যান্ডারসেন অবশেষে, টুইটারে একটি পোস্টের মাধ্যমে বলেন, “যদি এখন থেকে কেউ বলে যে, সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর 'আকাশকুসুম' অবস্থা, এর অর্থ হবে তিনি ডোনাল্ড ট্রাম্প-কে সমর্থন করেন।"
