২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রি হচ্ছে ফাঁস হওয়া আইডি-পাসওয়ার্ড

১০ কোটিরও বেশি লিংকডইন আইডির লগইন তথ্য বিক্রির প্রচারণা চালাচ্ছেন একজন হ্যাকার। চার বছর আগে থেকে এই আইডিগুলো হ্যাক হওয়া শুরু হয় বলে জানিয়েছে বিবিসি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

সে সময়, যেসব অ্যাকাউন্টের নিরাপত্তা লঙ্ঘন হয়েছে বলে ধারণা করা গেছে, সেগুলো 'রিসেট' করা হয়েছে বলে জানায় ব্যবসায়ভিত্তিক এই সামাজিক নেটওয়ার্ক। এবার এই নিরাপত্তা লঙ্ঘনের মাত্রাটা বড় পরিসরে মাপার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এই ঘটনায় প্রথম পর্যায়েই সব অ্যাকাউন্ট 'রিসেট' করা উচিত ছিল বলে মত দিয়েছেন একজন বিশেষজ্ঞ।

মার্কিন এই প্রতিষ্ঠানের মুখপাত্র বিবিসিকে বলেন, "আমরা আক্রান্ত অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড বাতিল করতে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। নিজেদের অ্যাকাউন্ট যতটা সম্ভব নিরাপদ রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে আর তাদের টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিত হতে সদস্যদের আমারা নিরাপত্তা কেন্দ্রে আসতে উৎসাহ দিচ্ছি।"

এই বিক্রির বিজ্ঞাপনে মোট ১১ কোটি ৭০ লাখ পাসওয়ার্ড আছে বলে 'মাদারবোর্ড' নামের এক সাইটের বরাতে জানিয়েছে বিবিসি।  

এই নিরাপত্তা লঙ্ঘনের সময় লিঙ্কডইন-এ ১৬ কোটি ৫০ লাখ অ্যাকাউন্ট ছিল। তবে, এর অনেক ব্যবহারকারীই তাদের ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করে থাকেন।

প্রথমবার এই লঙ্ঘন হওয়ার পর, রাশিয়ার একটি অনলাইন ফোরামে পোস্ট হওয়া এক নথিতে ৬৫ লাখ এনক্রিপটেড পাসওয়ার্ড ছিল। তখন লিঙ্কডইন ধারণা করা আক্রান্ত সব অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে বলে জানায় ও আক্রান্ত সদস্যদের নতুন পাসওয়ার্ড নিবন্ধন করতে বলে।

অন্যদিকে, মাদারবোর্ড নামের ওই সাইটটি এক ব্যবহারকারীকে শনাক্ত করেছেন, যার বিস্তারিত তথ্য বর্তমানে বিক্রির তালিকায় রয়েছে। আর সাইটটি এও শনাক্ত করে যে, তার যে পাসওয়ার্ড পাওয়া গেছে তা এখনও সচল।

এই আলিকায় অ্যাকসেস পাওয়া এক সাইবার নিরাপত্তা গবেষক জানিয়েছেন, ফাঁস হওয়া এই আইডিগুলো সত্য হওয়ার সম্ভাবনা 'অনেক বেশি' বলে তিনি বিশ্বাস করেন।