'হ্যাক হয়েছিল' বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার পিসি
ইতিহাসের সবচেয়ে বড় সাইবার আক্রমণের ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে হ্যাকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ স্থানান্তরের ঘটনা। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার কম্পিউটার হ্যাকের মাধ্যমে ওই ঘটনা ঘটানো হয় বলে মত দিয়েছেন একজন বাংলাদেশি কূটনৈতিক।
হ্যাকাররা কেউ ফিলিপিন্স বা বাংলাদেশের নয়। তবুও বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া আট কোটি ১০ লাখ ডলার কীভাবে ফিলিপিন্সের রাজধানীর ম্যানিলায় গেল তা নিয়ে তদন্ত চালাচ্ছে সেদেশের একটি প্যানেল। ওই প্যানেলকে এমন তথ্য জানান ফিলিপিন্স-এ অবস্থানরত বাংলাদেশী রাষ্ট্রদূত জন গোমেজ, খবর রয়টার্সের।
অবশ্য গোমেজ জানান, এই সাইবার জালিয়াতির ঘটনার সঙ্গে বাংলাদেশের কারও সরাসরি সম্পৃক্ততা আছে কিনা তার কোনো প্রমাণ এখনও নেই।
