বাংলাদেশে এল অ্যালকাটেল পপ আপ
দেশের বাজারে অ্যালকাটেল পপ আপ মডেলের স্মার্টফোন এনেছে প্রতিষ্ঠানটির দেশীয় পরিবেশক ইরাসেল লিমিটেড। এর দাম রাখা হয়েছে ১০ হাজার ৯৯৯ টাকা।
৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ। ফোনটির রেজুলিউশন ১২৮০*৭২০ পিক্সেল।
এ বিষয়ে ইরাসেল-এর কান্ট্রি ম্যানজোর সিজু চেরুভালাত জানান, বিভিন্ন সুবিধার কারণে বর্তমানে গ্রাহকদের বড় র্পদার ডিভাইসের প্রতি আর্কষণ বাড়ছে। গ্রাহকদের এই চাহিদার কথা বিবেচনায় রেখে তারা ‘পপ আপ’ র্স্মাটফোনটি বাজারে ছেড়েছেন।
এতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগার্হাটজের অক্টাকোর প্রসেসর। হ্যান্ডসেটটির ইন্টার্নাল স্টোরেজ ১৬ জিবি, যা মাইক্রো এসডি দ্বারা ১২৮ জিবি র্পযন্ত বাড়ানো যাবে। ২ জিবি র্যামসমৃদ্ধ ফোনটিতে থাকছে ডুয়াল সিম ব্যবহারের সুযোগ।
ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামরোয় রয়েছে অটো ফোকাস। আবার এতে রয়েছে ডিজিটাল জুম, অ্যাপাচার সাইজ এফ/২.০ এলইডি ফ্ল্যাশ। র্স্মাটফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
র্স্মাটফোনটিতে রয়েছে ২০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, কানেকটিভিটি অপশন ওয়াই ফাই, জিপিএস, ব্লুটুথ, ৩জি ও ৪জি এবং জাইরোস্কোপ।
