২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা শহরজুড়ে চলবে চালকবিহীন গাড়ি

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বাইদু’ শহরজুড়ে অবাধে চালকবিহীন যান চালানোর পরিকল্পনা উন্মোচন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 07:04 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বিবিসি জানিয়েছে, পাঁচ বছর ধরে স্বচালিত যান-এর এই পরিকল্পনা প্রথম চালু হবে পূর্বাঞ্চলীয় শহর ইউহু-তে। গাড়িগুলো পরীক্ষামূলকভাবে চালানোর কারণে শুরুতে এগুলোয় কোনো যাত্রী বহন করা হবে না। পর্যায়ক্রমে এই পরীক্ষা এলাকার সম্প্রসারণ করা হবে এবং যাত্রীরা এই যান ব্যবহারে সক্ষম হবে।

বাইদু-এর স্বচালিত যান প্রযুক্তির প্রধান ওয়াং জিং বিবিসিকে বলেন, “তারা স্বয়ংক্রিয় চালনা অবলম্বনকারী প্রথম শহর হতে চান। স্বয়ংক্রিয় চালনার পরীক্ষা করার জন্য যথেষ্ট সাহসী, এবং উদ্ভাবনীমূলক প্রথম শহর এটাই।”

পরীক্ষার প্রথম পর্যায় তিন বছর পর্যন্ত স্থায়ী হবে এবং কিছু সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ হবে বলেও জানিয়েছেন জিং। তিন বছর পরে স্বচালিত যানগুলোর চালনার এলাকা সম্প্রসারণ করা হবে এবং ইউহু-এর ৩০ লাখ বাসিন্দার ব্যবহারের জন্য বাণিজ্যিক করা হবে।

পাঁচ বছর পরে পুরো শহর জুড়েই চালকবিহীন যানগুলো অন্যান্য যানবাহনের সঙ্গে চলার উপযোগী হবে। জিং আরও জানান, শহরটিতে স্বচালিত যান ব্যবহারের ইচ্ছা প্রখর ছিল কারণ এগুলো পণ্য এবং যাত্রী পরিবহনে কার্যকরী।    

চলতি সপ্তাহে এক গবেষণার প্রতিবেদনে জানানো হয়, চালকবিহীন গাড়ির বৃহত্তর ব্যবহার অত্যাধিক ভিড়-এর কারণ হতে পারে। অ্যাকাউন্টিং গ্রুপ কেপিএমজি-এর এই গবেষণায় প্রকাশ পেয়েছে, রোবট গাড়ির বৃহত্তর ব্যবহার হতে পারে, তরুণ এবং বৃদ্ধ যারা সচরাচর গাড়ি চালায় না তারাও গাড়ি ব্যবহার করবে। এর ফলে রাস্তায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পাবে।

জিং আশা করছেন ইউহু প্রকল্প অন্যত্রও পরিচালিত হবে। বাইদু জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ-এর সঙ্গে স্বচালিত যান-এর নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য কাজ করছে। এই অংশীদারিত্ব থেকে এবং চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘চেরি’-এর গাড়ি যৌথভাবে ব্যবহার হবে পরীক্ষায়।

গুগল এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান এবং অন্যান্য গাড়ি নির্মাতারা রোবট গাড়ির নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য কাজ করছে।