২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে সুইফট সিস্টেম হ্যাকের চেষ্টা

সুইফট মেসেজিং সিস্টেম ব্যবহার করে ভিয়েতনামের তিয়েন ফং ব্যাংক (TPBank) থেকে হ্যাকের মাধ্যমে ১২ লাখ ইউরো স্লোভেনিয়ার একটি ব্যাংকে স্থানান্তরে  চেষ্টা চালানো হয়েছিল, জানিয়েছে ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 01:36 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

২০১৫ সালের ৮ ডিসেম্বর সুইফট-এর মাধ্যমে করা হ্যাকের চেষ্টা ধরতে পারে টিপিব্যাংক। এর ফলে কোনো ভিয়েতনামী ঋণদাতা এবং কেন্দ্রীয় ব্যাংক আক্রান্ত হয়নি বলে রয়টার্স-কে জানিয়েছেন ভিয়েতনাম-এর তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান লি ম্যান হাং।

হাং বলেন, “ইন্টারপোল-কে তাৎক্ষণিকভাবে ৮ ডিসেম্বরের আক্রমণের কথা জানানো হয়।”

সিঙ্গাপুরভিত্তিক সার্ভার থেকে টিপিব্যাংক-এর ব্যবহার করা তৃতীয় পক্ষের সুইফট্‌ অর্থ স্থানান্তর ব্যবস্থা কোনোভাবে ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হয়।

তৃতীয় পক্ষের পরিচয় 'জানা নেই' বলে জানিয়েছেন হাং।