২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক লাইভে যৌনতা, তারপর ফেরার

যুক্তরাষ্ট্রে স্কুল পড়ুয়া চার শিক্ষার্থী নিজেদের যৌন কর্মের ভিডিও ফেইসবুকে সরাসরি সম্প্রচার করেছে। অভিযোগে ফেরার তিন শিক্ষার্থীকে খুঁজছে মার্কিন পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 07:58 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

চলতি বছরের ১৪ জানুয়ারি দুপুর ১টায় স্বাস্থ্য ক্লাস চলাকালে চার শিক্ষার্থীর ওই ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটটিতে তারা তাদের মোবাইল ফোনের মাধ্যমে এটি সম্প্রচার করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। ভিডিওটিতে ১৪ বছর ও ১৫ বছরের দুই কিশোরী এবং ১৫ বছরের এক কিশোরকে সঙ্গম করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের মেলওয়াকি শহরের পুলিশ ফেইসবুককে ১৪ বছর বয়সী কিশোরীর অ্যাকাউন্টের সব তথ্য হস্তান্তরের ক্ষেত্রে সহায়তা করতে বলেছে। ফেইসবুকে বিভিন্ন ছবি, স্ট্যাটাসের ইতিহাস এবং ব্যবহারকারীর নাম, ইমেইল ও আইপি অ্যাড্রেসের মত তথ্যগুলো ফেইসবুক থেকে সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

অপরদিকে মেলওয়াকি পাবলিক স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জানুয়ারিতে স্কুল কর্তৃপক্ষ ‘অনুপযুক্ত আচরণ’ ভিডিও করার কথা জানতে পারে, যা স্কুল ও ক্যাম্পাসের বাইরে ধারণ করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “স্কুল অবিলম্বে উপযুক্ত কর্তৃপক্ষকে এ সম্পর্কে জানিয়েছে এবং তদন্তে সহায়তা করেছে। আমরা জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি, যা তারা বাইরে কোনো পরিণতির সম্মুখীন হওয়া ছাড়াও হতে পারে।”

মেলওয়াকি কাউন্টি সার্চ ওয়ারেন্ট নোটে জানানো হয়েছে, ভিডিওর দু'জন কিশোরীর বিরুদ্ধে 'শিশুদের জন্য ক্ষতিকারক উপাদান প্রকাশ'-এর অভিযোগ আনা হতে পারে। কিন্তু ১৫ বছর বয়সী কিশোরকে সন্দেহভাজনদের তালিকায় রাখা হয়নি।

ভিডিওটি বারাক ওবামা স্কুলের শিক্ষার্থীরাও দেখেছে তবে ভিডিওটি সেখানে চিত্রিত হয়নি। এক প্রতিবেদনে জানা যায়, স্কুলটির অধ্যক্ষ জানিয়েছেন, ভিডিওতে থাকা কিশোরী দুজন ওইদিন স্কুলে উপস্থিত থাকলেও প্রথম পিরিয়ডের পরই তারা চলে গিয়েছিল।