২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইম ট্রেইলারে ‘ডিসলাইক বন্যা’

কল অফ ডিউটি: ইনফিনিট ওয়ারফেয়ার গেইমটি তাদের মিলিটারি শুটার এর  বৈশিষ্ট্য থেকে বের হয়ে এসে ভবিষ্যৎ এর সায়েন্স ফিকশন এ রূপ নিয়েছে। সম্প্রতি প্রকাশিত হয় গেইমটির ট্রেইলার, কিন্তু এটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। বরং, এটি নাকি ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি 'ডিসলাইক' হওয়া ভিডিওগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 09:03 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

ভক্তরা এই ভিডিওটিকে নেতিবাচক রেটিং দিয়েছে । আট দিনে প্রায় ১৫ লাখ ‘ডিসলাইক’ এসেছে গেমটির ট্রেইলারে, এমনটাই জানিয়েছে বিবিসি।

এই ট্রেইলার এই সাইটের সবচেয়ে বেশি ডিসলাইক করা প্রচারণামূলক ভিডিও আর সাইটটির সবথেকে খারাপ ভিডিও গেইম রেটিং পেয়েছে। যদিও সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার-এর ‘বেবি’ ৬১ লাখ ‘ডিসলাইক’ এবং সঙ্গীত শিল্পী রেবেক্কা-এরর ‘ব্ল্যাক'স ফ্রাইডে’-এর ২০ লাখ ‘ডিসলাইক’-এর রেকর্ড ভাঙ্গেনি এই ট্রেইলার।

ফ্রেঞ্চাইজ গেইম (সিনেমা অথবা গেইম এ আগের অংশ থেকে কাহিনী নিয়ে নির্মিত) -এর মধ্যে কল অফ ডিউটি পৃথিবীর অন্যতম সেরা বিক্রিত গেম, প্রতি বছর এই গেইমটির লাখ লাখ কপি বিক্রি হয়ে থাকে।

অন্যদিকে গেইমটির প্রকাশক অ্যাকটিভিশন জানায়, এই ধরনের পরিস্থিতি তারা আগেও দেখেছেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক হির্সবার্গ জানান, "বিষয়টি হল, প্রথম দিকে এবং যখন প্রি অর্ডার বন্ধ থাকে তখন শুরুটা শক্ত হয়।”

হির্সবার্গ বলেন, “প্রকাশিত ট্রেইলারটির ভিউয়ের সংখ্যা অনেক বেশি ইঙ্গিত করছে।"

“আমরা এই ঘটনাটি পূর্বের ফ্রেঞ্চাইজেও দেখেছি। ব্ল্যাক অপস ২, যা ভবিষ্যত এর দৃশ্যায়ন দেখানোর জন্য প্রথম ফ্রেঞ্চাইজ ছিল তার  ট্রেইলারটিও অন্যতম ‘ডিজলাইক’ করা ভিডিও ট্রেইলার ছিল। এবং অবশ্যই এই গেইমটি আমাদের সর্বোচ্চ সফল গেইম হয়ে যায়।”