‘মোবাইলের ত্রুটি' দেখালেন স্বয়ং উদ্ভাবক
নিজের উদ্ভাবনে একটি চাক্ষুস ত্রুটি রয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রথম হাতে ধরা সেল ফোনের নির্মাতা মার্টি কুপার। কিন্তু কী সেটা? ফোনের ব্যাটারিকে অনবরত চার্জে দিতে হয়- এটিই সেই ত্রুটি বলে জানিয়েছেন তিনি।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “চারপাশে ফোন চার্জার রাখাটা আসলেই বিরক্তিকর। তিনি আরও বলেন, “আমি মনে করি এটি ক্রমবর্ধমান সমস্যা হতে যাচ্ছে"।
ফোনের আর চলার মতো শক্তি নেই, এটি নিশ্চিত হওয়াটা আসলেই যন্ত্রণাদায়ক। কিন্তু সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়, যখন ঘড়ি, চশমা এবং জামার মতো অনেক পরিধানযোগ্য ডিভাইস দিয়ে আমাদের শরীর ঢাকা থাকবে। “আপনারা এগুলো সব খুলে চার্জে দিতে চাইবেন না" এমনটাই বলেন তিনি।
বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তারবিহীন গ্যাজেটগুলোকে সবসময় 'চার্জড' রাখার প্রচেষ্টা চালাচ্ছে। প্রত্যেকটির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সমাধান বের হচ্ছে। তারবিহীন শক্তি পরিবহনের সমাধান নির্মাতা প্রতিষ্ঠান ওয়াই-চার্জ-এর মতে, লেজারের মাধ্যমে ঘরের ছাদ থেকে সেল ফোনে সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করা উচিত। আর ইউ-বিম নামের একটি প্রতিষ্ঠান শব্দ তরঙ্গের মাধ্যমে চার্জ দেয়ার পদ্ধতি নিয়ে পরিকল্পনা করছে।
কিন্তু কুপার বিশ্বাস করেন, এ ক্ষেত্রে জয়ী প্রযুক্তি আসবে ‘এনার্জাস’ থেকে। এনার্জাস হচ্ছে শক্তি সংকট নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান, যারা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহারের মাধ্যমে সেল ফোন চার্জের ব্যবস্থা করতে চায়। কুপার এই প্রতিষ্ঠানের একজন বোর্ড সদস্য।
