২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতির আশঙ্কায় জাপান ডিসপ্লে

চলতি সপ্তাহের মঙ্গলবার একটি বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে জাপানী ডিসপ্লে নির্মাতা প্রতিষ্ঠান জাপান ডিসপ্লে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 09:59 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

এই প্রতিষ্ঠানটি অ্যাপলে পণ্য সরবরাহ করে থাকে। সম্প্রতি শেষ হওয়া অর্থ বছরে আগের বছরের তুলনায় আইফোনের চাহিদা কম হওয়ায় প্রতিষ্ঠানটির ডিসপ্লে প্যানেল বিক্রি কমে যায় বলে জানিয়েছে রয়টার্স।

জাপান ডিসপ্লে মার্চ মাসে তাদের বছর শেষের মোট ক্ষতি হিসেব করে ৩ হাজার ১শ' ৮০ কোটি ইয়েন, যা আগের বছরে হওয়া ১ হাজার ২শ' ৩০ কোটি ইয়েন ক্ষতির চেয়ে ঢের বেশি।

প্রতিষ্ঠানটি তাদের বাৎসরিক আয়ের ৪০ শতাংশ উপার্জন করে অ্যাপল থেকে। ফেব্রুয়ারিতে দেওয়া বিবৃতি অনুসারে, তাদের প্রত্যাশিত বাৎসরিক লাভও ২ হাজার ২শ' কোটি ইয়েন থেকে কমে ১ হাজার ৬শ' কোটি ইয়েনে নেমেছে।

জাপান ডিসপ্লে, শার্প কর্পোরেশন আর দক্ষিণ কোরিয়ার এলজি ডিসপ্লে বর্তমানে তিনটি মুখ্য আইফোনের ডিসপ্লে সরবরাহকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি ৩১ মার্চে তাদের শেষ হওয়া অর্থ বছরের প্রকৃত ফলাফল চলতি সপ্তাহের বৃহস্পতিবার ঘোষণা করবে।