২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের বৈশাখী বিজয়ী ঘোষণা

স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর বৈশাখী প্রতিযোগিতার পুরস্কার জিতে নিলেন 'ভাগ্যবান' পাঁচ বিজয়ী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

স্যামসাং-এর পক্ষ থেকে বিজয়ীদের হাতে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম, জে১ এইস, জে২, জে৫ এবং জে৭ হ্যান্ডসেট তুলে দেওয়া হয়। পাঁচ দিনের এই প্রতিযোগিতার ভাগ্যবান বিজয়ীরা হলেন, মো. মেহেদী হাসান বাঁধন, সৈয়দ মজুমদার, আবিদ সামিন, রিফাত ভুঁইয়া এবং মেজবাহ।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা স্যামসাং মোবাইল বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেইজের বৈশাখী প্রতিযোগিতার ফটো সিরিজ থেকে নতুন গ্যালাক্সি প্যাকেজিং-এর ফটো খুঁজে বের করে তার স্ক্রিনশট নিয়ে কমেন্ট করেন।

১০ এপ্রিল, ২০১৬ থেকে ১৪ এপ্রিল, ২০১৬ পর্যন্ত প্রতিদিন শেয়ার করা পোস্টে সর্ব প্রথম সঠিক কমেন্ট করেছেন এমন ফেইসবুক ব্যহারকারীদের এই প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।