২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোষ স্বীকারে সেলিব্রিটিদের মেইল হ্যাকার

১৩০ জন সেলিব্রিটির স্ক্রিপ্ট আর ব্যক্তিগত যৌন কনটেন্টসহ অন্যান্য ডেটা চুরির দোষ স্বীকার করে নিয়েছেন উত্তর আমেরিকার বাহামা দীপপুঞ্জের এক হ্যাকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 06:53 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

সোমবার নিউ ইয়র্কের এক আদালতে নিজের দোষ স্বীকার করেন ২৩ বছর বয়সী অ্যালোনজো নোলেজ। তাকে ১০ বছরের জেল এবং ছয় বছরের প্যারোল দেওয়া হয়েছে।

নিউ ইয়র্কে ৮০ হাজার ডলারের বিনিময়ে ১৫টি স্ক্রিপ্ট এক 'আন্ডারকভার এজেন্ট'-এর কাছে বিক্রি করার চেষ্টার পর নোলেজকে আটক করা হয়। তার হাতিয়ে নেওয়া ডেটার মধ্যর সোশাল সিকিউরিটি নাম্বারও রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

শুনানিতে এটাও চূড়ান্ত হয় যে, নোলেজ ১ হাজার ৯শ' ডলার, ২৫টি অপ্রকাশিত স্ক্রিপ্ট আর তার ড্রপবক্স-এর অ্যাকাউন্টে পাওয়া মিউজিক ট্র্যাকগুলো দিয়ে দেবেন।

এইসব স্ক্রিপ্টগুলোর মধ্যে একটি ছিল ১৯৯৬ সালে মারা যাওয়া র‌্যাপার টুপাক শাকুর-এর জীবনী নিয়ে নির্মিত একটি বায়োপিক 'অল আইজ অন মি'। এই অপ্রকাশিত বায়োপিক-এর স্ক্রিপ্ট নোলেজ বিক্রি করে দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রিত ভারারা বলেন, "অ্যালোনজো নোলেজ বিনোদন আর খেলাধূলার জগতের সেলিব্রিটিদের ব্যক্তিগত ইমেইলকে লক্ষ্য করেন এবং হ্যাক করেন।"

তিনি আরও বলেন, "তার অপরাধটি কেবল হ্যাকিং পর্যন্ত থেমে থাকেনি, অমুক্তিপ্রাপ্ত সিনেমা এবং টেলিভিশনের স্ক্রিপ্ট তিনি সর্বোচ্চ অর্থদাতার কাছে বিক্রি করতে চেয়েছিলেন।"