ম্যাকাফি এখন এমজিটি-এর প্রধান নির্বাহী
অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার গুরু জন ম্যাকাফি ফ্যান্টাসি স্পোর্টস ও মোবাইল গেইমে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এমজিটি ক্যাপিটাল ইনকর্পোরেটেড-এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এর হ্যারিসনভিত্তিক প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে 'ম্যাকাফি গ্লোবাল টেকনোলজিস' রাখা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানটি ম্যাকাফি-এর অ্যান্টি-স্পাই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডি-ভেসিভ ইনকর্পোরেটেড-এর ৩ লাখ ডলার মূল্যের সম্পত্তি কিনে নেবে বলেও জানানো হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি নিজেদের আয়ত্তের বাইরে থাকা ২৩৮ লাখ শেয়ারও কিনে নিতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
এর ফলে পুঁজিবাজারে এমজিটি-এর শেয়ারের মূল্য ৮৫ শতাংশ বেড়ে ৬৬ সেন্টে এসে দাঁড়িয়েছে।
ম্যাকাফি ২০১১ সালে নিজের অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল-এর কাছে ৭৬০ কোটি ডলারের বিনিময়ে বিক্রি করে দেন। এ ছাড়াও তিনি নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী।
২০১২ সালে প্রতিবেশী খুনের ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার বেলিজ-এর বাসা থেকে পালিয়ে যান। যদিও পরে তিনি অভিযুক নন বলে জানায় তারা।
