২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে সিম্ফনি'র নতুন স্মার্টফোন

দেশের বাজারে 'এইচ ৩০০' নামের নতুন মডেলের একটি র্স্মাটফোন এনেছে সিম্ফনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 09:46 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমচালিত এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্টজ অক্টাকোরপ্রসেসর।

স্মার্টফোনটিতে রাখা হয়েছে ৫ইঞ্চি আইপিএসএইচডি ডিসপ্লে আর ২৫০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি। টুজি এবং থ্রিজি দুই নেটওয়ার্কেই এই সেটটি কাজ করবে।

ডুয়াল মাইক্রো সিমের এই হ্যান্ডসেটটিতে থাকছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার উভয় পাশে থাকছে ফ্ল্যাশ সুবিধা। ক্যামরো ফিচারস-এ থাকছে প্রফেশনাল, প্যানোরামা, এইচডিআর, র্স্পোটস, স্মাইল মোড এবং জিও ট্যাগিং।

এতে ব্যবহার করা হয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। সেই সঙ্গে ব্যবহার করা যাবে ৬৪ জিবি পর্যন্ত এক্সপান্ডএবল মেমরি।

এক বার্তায় প্রতিষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছে, এই র্স্মাটফোনটিতে 'স্পেশাল ফিচার' হিসেবে থাকছে 'স্মার্ট অ্যাওয়েক' আর 'স্মার্ট জেশ্চার'।

স্মার্ট অ্যাওয়েক-এর মাধ্যমে গ্রাহক স্ক্রিনে 'M' সিম্বল এঁকে মিউজিক প্লেয়ার, 'S' এঁকে মেসেজ এবং 'C' এঁকে ক্যামেরা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। আবার স্ক্রিনে ডাবল ট্যাপ করে সেটটি লকও করা যাবে।

'সুপার পাওয়ার সেভিং টুল'-এর মাধ্যমে এটি ব্যাটারি সেইভ করবে বলে দাবি নির্মাতাদের।

এই হ্যান্ডসেটটির সঙ্গে একটি ওটিজি কেবল এবং একটি ফ্লপি কাভার বিনামূল্যে দেওয়া হবে। আল্ট্রামেরিন ব্লু, ব্ল্যাক গোল্ড এবং ব্রাউন গোল্ড এই তিন রঙে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটির দাম রাখা হচ্ছে ৯,৪৯০ টাকা।