পানামা পেপার্স মহারথীরা অনলাইনে
সোমবার অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে পানামা পেপার্সে ফাঁস হওয়া রাজনীতিবিদ, সেলিব্রিটি এবং ব্যবসায় নির্বাহীসহ গোপনে কর ফাঁকি দেওয়া সবার নাম।
গুগল-এর মতো অনুসন্ধান ক্ষমতাসম্পন্ন একটি ডেটাবেইস প্রকাশের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে এই ডেটাবেইস ৩ লাখ ৬৮ হাজার মানুষ এবং ৩ লাখ ‘অফশোর’ প্রতিষ্ঠানের বিস্তারিত সরাসরি আসবে বলে জানায় সিএনএন।
কোনো দেশ বা প্রতিষ্ঠান যদি ভিন্ন কোনো দেশ বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা গ্রহণ করে তখন সেবাদাতাকে প্রচলিত ভাষায় অফশোর হিসেবে চিহ্নিত করা হয়।
১৮৫ জন প্রতিবেদকের মাধ্যমে ৬৫ দেশে সক্রিয় তথ্য অনুসন্ধানী মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেট জার্নালিস্টস (আইসিআইজি) এই তথ্যভাণ্ডার প্রকাশ করেছে।
এই ডেটাবেইস প্রকাশের আগে আইসিআইজি-এর উপ-পরিচালক মারিনা ওয়াকার গুয়েভারা বলেন, "এতে আপনারা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান মালিকদের দেখতে পাবেন। এই তথ্য কখনোই মানুষের আয়ত্তে ছিল না। আমরা মনে করি, যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক তাদের জনগণের মুখোমুখি এবং স্বচ্ছ হওয়া উচিৎ।"
আইসিআইজি জানায়, সার্চ টুলটি মানুষের বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করার পদ্ধতি রেখেছে, যেখানে খুঁজে পাওয়া যাবে সেই মানুষ বা প্রতিষ্ঠানের নামটি এই তথ্যের সঙ্গে কীভাবে জড়িত।
এপ্রিল মাসে ৭৬টি দেশের সাংবাদিকদের মাধ্যমে ‘পানামা পেপার্স’ নামে আর্থিক অসাধুতার বিশাল তথ্যভাণ্ডার তথ্য ফাঁস করা হয়। পানামাভিত্তিক একটি আইন প্রতিষ্ঠান মোসাক ফনসেকা থেকে 'হ্যাকের' মাধ্যমে এই তথ্য ফাঁস করা হয়।
