২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডউইচ চোর ধরতে ডিভাইস

স্টিংরে হচ্ছে একটি ‘সুটকেস-আকারের’ ডিভাইস, যা যুক্তরাষ্ট্রের স্টেট ও ফেডারেল বিভাগ আর সরকারের আইন শৃংখলা প্রণয়নকারী সংস্থা বিভিন্ন সন্দেহভাজনদের সেলফোন ট্র্যাক করার জন্য ব্যবহার করে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

স্ট্রিংরে ডিভাইসটি সেলফোন টাওয়ারের মতো কাজ করে। কর্তৃপক্ষ ডিভাইসটিকে সংকেত পাঠানো এবং সান্নিধ্যের মধ্যে থাকা সব মোবাইল ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে বাধ্য করতে পারে। এর মানে পুলিশ ফোন কল, টেক্সট মেসেজসহ ফোনের অন্যান্য ব্যক্তিগত তথ্যে ‘অ্যাকসেস’ পাবে।

শুধু চিহ্নিত ডিভাইসই নয়, ডিভাইসটি প্রায়ই আশপাশে থাকা প্রায় সব ডিভাইসের ডেটা সংগ্রহ করে, এ কারণে এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সম্প্রতি ব্যবসা-বাণিজ্যবিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে দেখা গেল এই ডিভাইসের কিম্ভুত এক ব্যবহার।

স্ট্রিংরে আদতে যুদ্ধকালে মার্কিন ভূখণ্ডের বাইরে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল এবং এর ক্ষমতা যথেষ্ট। তবে, সমস্যা হচ্ছে, এটি সন্ত্রাসবাদ প্রতিকার করার জন্য ব্যবহৃত হলেও এর ব্যবহার যুক্তিযুক্ত কি-না সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই কেবল স্থানীয় ছোট অপরাধের ক্ষেত্রেই এটা ব্যবহার করাটা শ্রেয়।

ক্যাপিটাল নিউজ-এর এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে স্থানীয় আইন-শৃংখলা প্রণয়নকারী সংস্থা স্টিংরে'র কিছু 'অভূতপূর্ব' ধরনের বাড়তি ব্যবহার ঘটিয়েছে।

একটি পিৎজার দোকানের এক কর্মচারীর ১৫টি চিকেন উইংস এবং তিনটি সাব স্যান্ডউইচ চুরি হওয়ার এক ঘটনায় মোট ৫৬.৭৭ ডলার মূল্যের খাবার চুরি করা হয়েছিল। এ নিয়ে পুলিশ আদালত থেকে স্টিংরে ব্যবহার করার আদেশ পেয়েছে কিন্তু এখনও চোরকে ধরতে পারেনি।

বাল্টিমোরের সরকারী আইনজীবী ক্যাপিটাল নিউজকে বলেছেন, “যদিও এটি সন্ত্রাসবাদের জন্য ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। এটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে না।”

২০১৫ সালে প্রকাশিত বাল্টিমোর সান পত্রিকার এক প্রতিবেদন অনুসারে স্ট্রিংরে ২০০৭ থেকে বাল্টিমোরের ৪ হাজার ৩শ’ এরও বেশি অধিবাসীকে নজরদারিতে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল।