২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচালিত গাড়ি আনছে জিএম-লিফট

এ বছরের মধ্যেই পরীক্ষামূলকভাবে স্বচালিত ট্যাক্সি বাস্তায় নামাতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটর্স (জিএম) এবং লিফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 11:06 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

সিনেট জানায়, জিএম এবং যাত্রীসেবা ক্ষেত্রে উবারের শক্ত প্রতিদ্বন্দ্বী লিফট-এর যৌথ এ উদ্যোগে এরই মধ্যে লিফট-এ ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে জিএম। এ ছাড়াও স্বচালিত গাড়ির প্রযুক্তি নির্মাতা একটি প্রতিষ্ঠানকেও শতকোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে জিএম। এরই ধারাবাহিকতায় এ বছরের মধ্যেই লিফট অ্যাপ ব্যবহার করে স্বচালিত ট্যাক্সি ভাড়া করতে পারবেন যাত্রীরা। এতে মানুষচালিত এবং স্বচালিত গাড়ির মধ্যে যাত্রীদের জন্য বেছে নেওয়ারও সুযোগ থাকতে পারে, এমনটাই জানিয়েছে সিনেট।

জিএম ও লিফট ছাড়াও স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়ে বর্তমানে কাজ করছে গুগল, ক্রাইসলার এবং অ্যাপল। গুগল ও ক্রাইসলার এরইমধ্যে তাদের নিজস্ব মিনিভ্যান নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে - এমন খবর পাওয়া গেলেও অ্যাপল-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা মেলেনি এখনও।