২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল নতুন ‘কল অফ ডিউটি’র ট্রেইলার

প্রকাশ পেয়েছে ফার্স্ট পারশন শুটার গেইম কল অফ ডিউটি-এর 'কল অফ ডিউটি: ইনফিনিট ওয়ারফেয়ার' সংস্করণের ট্রেইলার। এবারের অ্যাকশন হবে মহাশূন্যে, এই ট্রেইলার দেখে এমনটাই নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 08:34 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

চলতি বছর নভেম্বরে মুক্তি পাবে গেইমটি, আর মানুষদের সৌরজগতে উড়ার সুযোগ করে দেবে । গেইমটির ‘ফার্স্ট পারসন শুটার’ কলাকৌশলের সবই থাকবে এতে, কিন্তু তা হবে ওজনশূন্য বাস্তবতায়।

গেইম ডেভেলপার প্রতিষ্ঠান ইনফিনিটি ওয়ার্ড জানিয়েছে গেইমটি ক্লাসিক 'কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার' এর একটি 'রিমাস্টার্ড' সংস্করণ হবে। গেইমটির ট্রেইলার মুক্তির সঙ্গে সঙ্গে এ নিয়ে থাকা অনেক গুঞ্জনও নিশ্চিত হয়েছে। গেইমটি তৈরি করা হয়েছে আমাদের সৌরজগতের দূরবর্তী স্থানে।

এই বছরের শেষে গেইমটির মাল্টিপ্লেয়ার এবং কো-অপ মোড বের করা হবে, এমন তথ্য জানিয়েছেন গেইমটির নির্মাতারা। এ বছরের ৪ নভেম্বর প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান এবং কম্পিউটারের জন্য পাওয়া যাবে গেইমটি।

এই গেইমটিতে খেলোয়াড়রা ক্যাপ্টেন রেয়েস নামের চরিত্রকে নিয়ন্ত্রণ করবেন। এই চরিত্রটি একজন পাইলট যিনি একটি আক্রমণের সময় বিশাল একটি যুদ্ধ জাহাজকে নিয়ন্ত্রণ করবেন। একটি আনুষ্ঠানিক বিবৃতি থেকে জানা যায়, শত্রুরা যখন পৃথিবীতে আক্রমণ করে জাহাজটি ধংস করতে চাইবে, খেলোয়াড়কে অবশ্যই তখন শত্রুদের হাত থেকে বাঁচতে হবে।