চীনে ট্রেডমার্ক মামলায় ফেইসবুকের জয়
চীনে ট্রেডমার্ক মামলায় ফেইসবুকের পক্ষে রুল জারী করেছে বেইজিং আদালত। জংশান পার্ল রিভার নামের প্রতিষ্ঠানটি ফেইসবুকের ট্রেডমার্ক নকল করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই রুল জারী করে আদালত।
আদালতের পক্ষ থেকে বলা হয়, জংশান পার্ল রিভার 'নৈতিক মূলনীতি লঙ্ঘন' করেছে, যেখানে তাদের 'মূল উদ্দেশ্য' ছিল নকল করা এবং অন্য উচ্চ-মানের ট্রেডমার্ক ব্যবহার করা।
বিবিসি জানিয়েছে, এই প্রতিষ্ঠানটি ২০১৪ সালে 'ফেইস বুক' নামটি নিবন্ধন করে। আদালত তার বিরোধীতা করে ফেইসবুকের পক্ষে রুল জারী করেছে।
বর্তমানে চীনে ফেইসবুক ব্যবহার বন্ধ থাকলেও, সম্প্রতি চীনা বাজারে প্রবেশ করতে এই বিরোধীতা করেছে ফেইসবুক। এনিয়ে চলতি বছরের ২৮ এপ্রিল বিবৃতি প্রকাশ করে চীনা আদালত। তবে, বিবৃতির বেশিরভাগ ইংরেজীতে না থাকায় দেশটির গণমাধ্যমগুলো প্রকাশ করছে ফেইসবুকের বিরুদ্ধে বেইজিংয়ের এই কঠোরতা কিছুটা শিথিল হতে পারে।
গত সপ্তাহেই চীনে ট্রেডমার্ক বিষয়ে এক মামলায় হেরে যায় মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই মামলার রায় অনুযায়ী শিনতং তিয়ান্দি নামের প্রতিষ্ঠানটি আইফোন (iPhone) নাম ব্যবহার করে পণ্য বিক্রি করা চালিয়ে যেতে পারবে। ২০১০ সালে চামড়ার পণ্যের জন্য 'আইফোন' ট্রেডমার্ক নিবন্ধন করে প্রতিষ্ঠানটি।
