২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে ট্রাম্প সমর্থকরা ‘সবচেয়ে খারাপ’

সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, সেদিকে তাকিয়ে সারা বিশ্ব। নির্বাচনী হাওয়া বইছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও। কখনও রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, কখনও বা ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স বা হিলারি ক্লিনটন, বিদ্রুপ, ছবি আর পোস্টে সামাজিক মাধ্যমগুলোর আলোচনায় ঘুরে ফিরে তারাই আসছেন বারবার। নতুন এক জরিপে জানা গেছে, রাজনীতির ক্ষেত্রে সামাজিক মাধ্যমগুলোর অবস্থা দিন দিন 'প্রতিকূল' হয়ে উঠছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

ওই জরিপে জানা যায়, ৫০ শতাংশ মার্কিন নাগরিক সম্প্রতি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের প্রতি বিপরীত মত প্রকাশ করেছেন। এই জরিপ পরিচালনা করে রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান র‌্যানড ক্যাম্পেইন সঙ্গে লিঙ্কন পার্ক স্ট্র্যাটেজিস আর অনলাইন গবেষণা প্রতিষ্ঠান ক্রেইগকানেক্টস। কোন প্রার্থীর সমর্থকরা অনলাইনে বেশি বাজে ব্যবহার করছেন, এমন তথ্য অনুসন্ধানে দেখা যায় ৫৭ শতাংশ ট্রাম্প সমর্থক অনলাইনে খুবই আগ্রাসী এবং ভীতিপ্রদর্শনমুলক আচরণ করছেন, জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

১৭ বছর কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-এ প্রোগ্রামার হিসেবে কাজ করা ও ক্রেইগলিস্ট এবং ক্রেইগকানেক্টস-এর প্রতিষ্ঠাতা ক্রেইগ নিউমার্ক বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি স্বাধীন দেশে, যারা সব কিছু পরিচালনা করেন মানুষ তাদের সবকিছু বলার সুযোগ পায়।” তিনি আরও বলেন, "৯ কোটি ৩০ লাখ ভোটার ঘরে বসে আছেন, আমরা বুঝি কিছু জিনিস বিচ্ছিন্ন। নির্বাচনী ব্যবস্থায় কিছু বড় সমস্যা আছে, চলুন বিবাদ তৈরি না করে এর সমাধান খুঁজে বের করি।”

জরিপে পাওয়া আরও কিছু আলোচ্য বিষয় হচ্ছে- ৬৩ শতাংশ ডেমোক্রেট এবং ৫০ শতাংশ রিপাবলিকান সমর্থক বিশ্বাস করেন, আগ্রাসী সমর্থকদের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা চালানো উচিত, রাজনৈতিক মতবিরোধের কারণে ১৫ থেকে ২০ শতাংশ উত্তরদাতা তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে অন্যকে ‘আনফ্রেন্ড’ করে দিয়েছেন, অনুর্ধ্ব ৩৫ বছর বয়সের ১৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অনলাইনে রাজনৈতিক পছন্দ প্রকাশ করলে তাদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।

চলতি বছর ২ থেকে ৯ মার্চ ১ হাজার ১৭ জনের অনলাইন সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপ করা হয়।