২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিপাবলিকান সম্মেলন প্রচারে ফেইসবুক

বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর এ নিয়ে মুখর সামাজিক মাধ্যমগুলোও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়নের জন্য লড়াইরত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি হলেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দৈনন্দিন জীবনে ফেইসবুকের প্রভাব রয়েছে। অন্যান্য যে কোনো উৎসের চেয়ে তারা ফেইসবুক থেকেই বেশি খবর সংগ্রহ করে। তবে, তার মানে এমন নয় যে, আমেরিকায় নির্বাচনের প্রভাব বিস্তার করতে এর বড় কোনো ভূমিকা থাকতে হবে।

এই নির্বাচনকে সামনে রেখে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। পূর্বে এর বিরোধীতা করলেও এবার সেই দলেই যোগ দিতে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক। রিপাবলিকান পার্টির সম্মেলন 'রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন'-এ ফেইসবুকের সক্রিয় ভূমিকা থাকবে বলে জানিয়েছে, ভার্জ।

এই সম্মেলনে রিপালিকান পার্টির পক্ষে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন দেবে দলটি। সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে ইউটিউব। এ ছাড়াও সরাসরি অনুষ্ঠান হেকে ধারণকৃত ভিডিওর জন্য ভার্চুয়াল রিয়ালিটি দেখনোর ব্যবস্থা রাখছে গুগল। এক্ষেত্রে গুগলের মত ফেইসবুকও নিরপেক্ষভাবে তাদের গ্রাহককে অনুষ্ঠানের তথ্যগুলো তাদের সাইটে প্রচারে করবে, যেটা তারা বিশ্বের সকল নির্বাচনের ক্ষেত্রেই করে থাকে।

"এই সমর্থনের মাধ্যমে ফেইসবুক ভোটার, প্রার্থী ও নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে একটি খোলা সংলাপের ব্যবস্থা করবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে অন্যান্য সমালোচনামূলক মুহূর্ত এবং বিশ্বজুড়ে নির্বাচনের সময় খোলা থাকবে।", বলেন ফেইসবুকের জননীতি বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিন এগান।

গত মাসেই ট্রাম্পের কঠোর সমালোচনা করেন ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, তবে সেখানে একবারের জন্যও তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি। সম্মেলন শেষ হলে ১৮ জুলাই থেকেই ফেইসবুক আবার তাদের সাধারণ কার্যক্রমে ফিরে আসবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়।