২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকের শিকার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

শনিবার নিজের ব্যক্তিগত ওয়েবসাইটটি হ্যাকের কথা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 06:04 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

নিজের ফেইসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, হ্যাকাররা তার প্রোফাইলের ছবি পরিবর্তন করেছে এবং ওয়েবসাইটে স্থানীয় সময় ভোর ৪টা ১২ মিনিটে খেমার ভাষায় একটি অডিও বার্তা পোস্ট করেছে, জানিয়েছে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস জানায়, হান সেন জানিয়েছেন, তারা ওয়েবসাইট থেকে তথ্যও চুরি করেছে। তিনি আরও জানান, হ্যাকিংয়ের ফলে তার খ্যাতির ওপর আঘাত এসেছে।

হান সেন বলেন, “এটি একটি সাইবার অপরাধ, যা অপরাধীরা প্রকাশ্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর অফিশিয়াল ওয়েবসাইটে ঘটিয়েছে।” তিনি আরও বলেন, “প্রমাণাদি থেকে স্পষ্টভাবেই বোঝা যায় এটি প্রতিপক্ষ দলের কাজ, যারা সবসময়েই নোংরা এবং অসৎ উপায়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করে।” তিনি জাতীয় এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাদের শেকড় খুঁজে বের করার আগেই অপরাধীদের অপরাধ স্বীকার করতে বলেন।

প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, সরকারের তথ্য প্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞগণ হ্যাকারদের বিচারের অধীনে নিয়ে আসার জন্য তাদের রেখে যাওয়া সূত্রগুলো নিয়ে তদন্ত চালাচ্ছে।