বায়োমেট্রিক তথ্য নিয়ে মামলায় ফেইসবুক
ফেইসবুক-এর বিরুদ্ধে আদালতে কিছু ব্যবহারকারীর করা অভিযোগের পর আইনি যুদ্ধের প্রথম পর্যায়ে হেরে গেছে সামাজিক যোগাযোগে বিশ্বের শীর্ষ এই প্রতিষ্ঠান, জানিয়েছে রয়টার্স।
অভিযোগ ছিলো, ফেইসবুক ‘বেআইনীভাবে’ ব্যবহারকারীর মুখচ্ছবি ব্যবহার করে সেখান থেকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে সংরক্ষণ করে।
ক্যালিফোর্নিয়া ফেডারেল কোর্ট-এর এই মামলার বিচারক বৃহস্পতিবার ফেইসবুকের মামলা খারিজের আবেদন নাকচ করে দেন। ব্যবহারকারীরা ইলিনয় বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি অ্যাক্ট (বিআইপিএ) -এর অধীনে মামলাটি দাখিল করতে পারেনি, এই মর্মে ফেইসবুক মামলা খারিজের আবেদন করে। কারণ ব্যবহারকারীরা ব্যবহার চুক্তিতে একমত হয়েছে যে প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের বিবাদ ক্যালিফোর্নিয়া আইনে পরিচালিত হবে, এবং বিআইপিএ ‘ট্যাগ সাজেশন’-এর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
অন্যদিকে, আদালতের দাবি ইলনয় আইন এখানে প্রযোজ্য এবং মামলার বাদী পক্ষ বিআইপিএ এর অধীনেই বিবৃতি প্রদান করেছে। অভিযোগে বলা হয়েছে, ফেইসবুকের ছবির ‘ফেইস রেকগনিশন’ সুবিধাটির ‘ট্যাগস’-এর মাধ্যমে ফেইসবুক বেআইনিভাবে ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করে, যা ইলিনয় বিআইপিএ-এর পরিপন্থী।
আদালতের অর্ডারে বলা হয়, ইলিনয় আইনের অধীনে মামলাটি করেছিল ইলিনয়ের বসবাসকারী কিছু ব্যবহারকারী, কিন্তু পরে তারা মামলাটি ক্যালিফোর্নিয়া আদালতে স্থানান্তরে সম্মত হয়।
ফেইসবুকের নতুন স্টক চালু করার পরিকল্পনার বিরুদ্ধেও একটি মামলা করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ফেইসবুকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
