২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার 'বাজে দৃষ্টান্তে' সমালোচিত মায়ার

এক সময়কার মার্কিন ইন্টারনেট জায়ান্ট ইয়াহু'র বর্তমান অবস্থাটাকে কোনোভাবেই ভালো বলার উপায় নেই। আর এ নিয়ে এমনিতেই ঝামেলায় আছেন প্রতিষ্ঠান প্রধান মারিসা মায়ার, এবার সেই ঝামেলার নতুন করে যোগ হলে 'নারীদের জন্য বাজে দৃষ্টান্ত স্থাপনের' বাড়তি সমালোচনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

২০১৫ সালে জমজ দুই সন্তান জন্ম দেন মারিসা। প্রতিষ্ঠানের মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি রীতির ক্ষেত্রে নিজেকে 'ব্যতিক্রম' বলে জানালেন তিনি।

সন্তান জন্মদানের পর খুব কম সময়ের জন্য কর্মবিরতি দিয়ে, দ্রুতই কর্মস্থানে ফিরেছেন, প্রকাশ্য এক বিবৃতিতে এমনটাই জানালেন তিনি।

প্রযুক্তি সাইট সিনেট জানিয়েছে, এমন মন্তব্যের জন্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে মায়ারকে। সমালোচনার মুখ্য বিষইয়টি হল, 'ক্যারিয়ারের জন্য মাতৃত্বকালীন ছুটি ছেড়ে দেওয়া উচিত' নারীদের জন্য মায়ার এমন এক 'বাজে দৃষ্টান্ত' স্থাপন করেছেন। অবশ্যই মায়ারের সঙ্গে এমন মন্তব্য যায় না বলে মত দিয়েছেন সমালোচকরা।

মায়ারের মতে, ২০১৫ সালে প্রতিষ্ঠানটির ৪শ ৬৯ নারীকর্মীর মধ্যে ৩শ' ৪৯ জন মহিলাকর্মী সর্বোচ্চ ১৪ সপ্তাহের ছুটি নিয়েছেন। বাকি ২৫ শতাংশ এক মাসের থেকেও কম ছুটি নিয়েছেন।

তিনি আরও জানান, ইয়াহু’র ৮২৩ জন পুরুষকর্মী  পিতৃত্বকালীন ছুটি ১৪ সপ্তাহের মধ্যে সম্পন্ন করেছেন এবং এই ধরনের ছুটির পরিকল্পনাটি তাদের জন্যও গ্রহণযোগ্য যারা দত্তক প্রক্রিয়ায় বাবা হবেন।