ট্র্যাকআর-এ বিনিয়োগ করছে অ্যামাজন
অ্যালেক্সা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবসায়কে প্রসারিত করতে ব্লুটুথ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ট্র্যাকআর’ (TrackR) -এ ২ লাখ ৫০ হাজার ডলার থেকে ৫ লাখ ডলারের মধ্যে বিনিয়োগ করতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটা জানিয়েছে রয়টার্স।
অ্যালেক্সা, ২০১৪ সালে বাজারে আসা ‘আমাজন ইকো’ স্পিকার নিয়ন্ত্রণের একটি ক্লাউডভিত্তিক ব্যবস্থা। ব্যবহারকারীদের অনুরোধে এই সেবায় সাড়া দেওয়া হয়। অ্যাপলের ‘সিরি’ এবং গুগলের ‘গুগল নাও’-এর মত করে অ্যালেক্সার নকশা করা হয়েছে। অ্যালেক্সা প্রশ্নের উত্তর দিতে পারে এবং সাধারণ ‘ভয়েস’ অনুসন্ধানেও সাড়া দেয়।
অ্যামাজন এবং ট্র্যাকআর কেউই এই বিনিয়োগের পরিমাণ নিয়ে কোনো মন্তব্য করেনি।
অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মতো নয় বরং অ্যামাজন তাদের বহির্ভূত ডিভাইসগুলোতেও অ্যালেক্সা টেকনোলোজি ব্যবহারের অনুমতি দেয়। বিনিয়োগের অর্থ অ্যামাজনের ‘অ্যালেক্সা ফান্ড’-এর ১০ কোটি মার্কিন ডলার থেকে দেওয়া হবে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক ট্র্যাকআর হারানো বস্তু খুঁজে পেতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে থাকে। অ্যালেক্সা অংশীদারিত্ব ট্র্যাকআর সেবায় ভয়েস প্রতিক্রিয়ার সাড়া দেবে এবং ব্যবহারকারীরা ‘ইকো’-এর মাধ্যমে তাদের হারানো জিনিস খুঁজে পাবে।
ট্র্যাকআর-এর সহ প্রতিষ্ঠাতা ক্রিস হার্বার্ট বলেন, “আরও অংশীদার নিয়ে আসার সামর্থ্য বোঝায় যে আপনি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করছেন। আমি মনে করি যা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ন ছিল।”
অ্যামাজন এরই মধ্যে অ্যালেক্সা ফান্ড-এর মাধ্যমে এ পর্যন্ত ১৫টি বিনিয়োগ করেছে। যার মধ্যে অরেঞ্জ শেফ, গ্যারাজিওর মতো প্রতিষ্ঠান রয়েছে।
