গড়ে সপ্তাহে চার জন ‘আনফ্রেন্ড’
ব্রিটেনে ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে মাত্র ১০ শতাংশ ব্যবহারকারী ফেইসবুক বন্ধুদের সঙ্গে যুক্ত থাকেন, নতুন এক জরিপে এমনটাই জানা গেছে।
সেইসঙ্গে তারা প্রতি সপ্তাহে গড়ে ৪ জন ‘বন্ধু’কে ফ্রেন্ডলিস্ট থেকে মুছে ফেলেন বলেও ওই জরিপে প্রকাশ পায়, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
ভাউচারকোডসপ্রো নামের একটি অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠান ব্রিটেনের ২ হাজার ৫শ' যুবক-যুবতীকে নিয়ে ওই জরিপ চালায়। অংশগ্রহণকারীদের মধ্যে সবাই সোশাল নেটওয়ার্কের নিয়মিত ব্যবহারকারী এবং তাদের সবারই সর্বনিম্ন পাঁচ বছর ধরে অ্যাকাউন্ট আছে।
জরিপ থেকে জানা যায়, প্রতি জনের গড়ে ফেইসবুক বন্ধুর সংখ্যা ৩২০ জন। কিন্তু ‘নামে বন্ধু’ বলা এই ধরনের ফেইসবুক বন্ধুকে মুছে ফেলার একটি প্রধান কারণ হল- তারা অনেক বেশি পোস্ট, ছবি এবং আপডেট দিয়ে থাকেন, এমন মত দিয়েছেন ২৭ শতাংশ অংশগ্রহণকারী।
ফেইসবুক বন্ধুদের মুছে ফেলার আরও কিছু সাধারণ কারণ হচ্ছে, সীমার বাইরে বা বিরক্তিকর কোনো কিছু পোস্ট করা (১৮ শতাংশ উত্তরদাতার মতে), বাস্তব জীবনে বিরক্তকর হওয়া (১৪ শতাংশ উত্তরদাতার মতে), বেশি ‘গ্রাফিক ল্যাঙ্গুয়েজ’ ব্যবহার (১১ শতাংশ উত্তরদাতার মতে), কীভাবে তাদের পরিচয় হয়েছিল তা ভুলে যাওয়া (৮ শতাংশ উত্তরদাতার মতে)।
ভাউচারকোডসপ্রো-এর মুখপাত্র জর্জ চার্লস বলেন, “এখন এই উন্নত সমাজে অনলাইন এর মাধ্যমে বিশাল যোগাযোগ তৈরি করা অনেক সহজ আবার তারা বিরক্ত করলে তাদের সঙ্গে যোগাযোগ মুছে ফেলা অনেক সহজ।"
তিনি আরও বলেন, “এই পদ্ধতিতে বন্ধু বানানোটা আসলেই চমৎকার কিন্তু বন্ধুকে মুছে দেবার নিয়মটা হতাশাজনক।"
