২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরের বালকের লাভ ১০ হাজার ডলার

ছবি-শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি নিতাপত্তা ত্রুটি খুঁজে পাওয়ায়, ১০ হাজার ডলার পুরষ্কার পেয়েছে ১০ বছরের এক বালক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

কাগজে কলমে আরও তিন বছরের মধ্যে সাইটটিতে যোগ দিতে পারছে না জনি নামের এই ফিনিশ বালক।

এই বালক ইনস্ট্রাগ্রামে এমন একটি 'বাগ' খুঁজে পায়, যার মাধ্যমে সে অন্যান্যদের করা মন্তব্য মুছে দিতে পারে, জানিয়েছে বিবিসি।

ইনস্ট্রাগ্রামের মালিক প্রতিষ্ঠান ফেইসবুক জানিয়েছে, এই ত্রুটি ধরা পড়ার পর 'চটজলদি' তা ঠিক করে ফেলা হয়েছে।

কোনো বাগ খুঁজে দিলে প্রতিষ্ঠানটি 'বাগ বাউন্টি' পুরষ্কার দিয়ে থাকে। এই পুরষ্কার প্রাপ্তদের মধ্যে এখন পর্যন্ত জনি সবচেয়ে কমবয়সী।

ফেব্রুয়ারিতে জনি ওই ত্রুটি আবিষ্কার করে। এরপর সে এ বিষয়ে একটি মেইল পাঠিয়ে ফেইসবুককে অভিহিত করে।

জনি'র দাবির সত্যতা প্রমাণ করতে তার জন্য একটি পরীক্ষামূলক অ্যাকাউন্ট খুলে দেয় প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রকৌশলীরা। আর জনিও নিজের দাবি প্রমাণ করে দেখায়।

ফিনিশ দৈনিক ইটালেহটি-কে জনি জানায়, সে নতুন একটি বাইক, ফুটবল খেলার সামগ্রী আর আর তার ভাইদের জন্য কম্পিউটার কিনতে এই অর্থ ব্যয় করবে।

২০১১ সাল থেকে ফেইসবুক 'বিগ বাউন্টি' পুরষ্কারের অধীনে ৪৩ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে।