২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ওপাওয়ার-এ চোখ ওরাকলের

নগদ ৫৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দিয়ে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওপাওয়ার কিনবে মার্কিন কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, জানিয়েছে রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 07:05 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

ওরাকল সোমবার জানায়, চুক্তিটি ৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সমান।

ঠিক এর আগেই এপ্রিলের শেষের দিকে এক খবরে জানা যায়, টেক্সচুরা কর্পোরেটেড নামের আরো একটি প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ কাজের ক্ষেত্রে চুক্তি এবং অর্থ প্রদানে ক্লাউড সেবা প্রদান করে থাকে টেক্সচুরা নামের প্রতিষ্ঠানটি।

৬৬ কোটি ৩০ লাখ ডলারে টেক্সচুরাকে কিনতে যাচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছে ওরাকল। এ হিসেবে শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ২৬ ডলার।

প্রতিষ্ঠানটি বিভিন্ন সহযোগিতা সরঞ্জাম সরবরাহ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সম্পন্ন করতে সহায়তা করে।

ওরাকল জানিয়েছে, টেক্সচুরা কেনার ফলে তারা সব ক্ষেত্রে ক্লাউড সেবাভিত্তিক প্রকল্প গ্রহণ করতে পারবে এবং এতে বিশ্ববাজারে তাদের ব্যবসার নতুন ক্ষেত্র শুরু করতে পারবে।

গবেষণা প্রতিষ্ঠান স্টিফেল-এর বিশ্লেষক ব্র্যাড রিব্যাক-এর ভাষ্যমতে, ওরাকলের টেক্সচুরা কেনার মানে হল সামনে আরও অনেকগুলো এমন চুক্তি আসছে।