২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও ধারণ করবে কনটাক্ট লেন্স

যেখানে অন্যান্য স্মার্ট কনটাক্ট লেন্সগুলো দৃষ্টি উন্নতকরণ বা অগমেন্টেড রিয়ালিটি সেবা দেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে, সেখানে কনটাক্ট লেন্সকে আরও সামনে নিয়ে যাবার পরিকল্পনা করছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

এপ্রিল মাসে নতুন একটি পেটেন্ট পেয়েছে সনি। ওই পেটেন্ট অনুযায়ী, নতুন এই কনটাক্ট লেন্সটি ব্যবহারকারীর দৃষ্টিপাতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে আর প্রয়োজনে ভিডিও ধারণ করবে।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানায়, এই কনটাক্ট লেন্সটি দিয়ে ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত দৃষ্টিপাতের পার্থক্য বের করা সম্ভব। চোখের কণিকার চারপাশ জুড়ে এই ছবি ধারণ এবং জমা রাখার প্রযুক্তিটি  রাখা হবে। সেই সঙ্গে রাখা হবে পিজোইলেকট্রিক সেন্সর, যা চোখের নড়াচড়ার শক্তিটিকে লেন্সের ক্ষমতায় রূপান্তরিত করবে।

কিন্তু এই ধরনের প্রযুক্তিকে এখনও তাত্ত্বিকই বলতে হবে, কেননা এখন অবশ্যই এটি কনটাক্ট লেন্সে স্থাপন করা যাবে না। কারণ এই প্রযুক্তিটি এখনও ছোট আকারে বানানো সম্ভব হয়নি।

সিনেট-এর মতে গুগল গ্লাস (একটি স্মার্ট ডিভাইস যাতে বিশেষ ফিচার অন্তর্ভুক্ত) ‘চমকপ্রদ ভাবে’ ব্যর্থ হওয়ার পর, তারাও কনটাক্ট লেন্স ক্যামেরাকেই অনুসরণ করতে পারে। এর সঙ্গে অন্যান্য টেক জায়ান্টরা এই পথ অনুসরণ করলেও তা খুব 'আশ্চর্যজনক' হবে না বলে মত দিয়েছে সাইটটি।