বিরোধীকেই 'বস' মানতে হবে মায়ার-এর
‘ইয়াহুকে নিয়ন্ত্রণ করার জন্য ইয়াহু এর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মায়ার এবং ‘অ্যাক্টিভিস্ট হেজ ফান্ড’ এর ব্যবস্থাপক জেফ স্মিথ-এর সামান্য ঝামেলা পোহাতে হবে। এখন স্মিথ হলেন মারিস-এর বস।
স্মিথ, যিনি হেজ ফান্ড-এর ‘স্টার বোর্ড ভ্যালু’ পরিচালনা করে থাকেন, তিনি ইয়াহু-এর বোর্ডে যোগ দিয়েছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন তিন জন পরিচালক, যাদের সবাই স্মিথ এর বাছাই করা।
এই চুক্তিটির একটি অংশ ছিল, ইয়াহু-এর আগের সব পরিচালকদের সরিয়ে হেজ ফান্ড-এর বাছাই করা নতুন সব পরিচালকদের দিয়ে প্রতিস্থাপন করা হবে।
এই প্রতিষ্ঠানটি জানায় ইয়াহু-এর ব্যবস্থাপনা নিয়ে তারা 'চরমভাবে হতাশ'। স্টারবোর্ড এই বছরের মার্চ মাসেই এ বিষয়ে পদক্ষেপ নেয় এবং মারিসা মেয়ার-এর সঙ্গে তার সমর্থকদের সরিয়ে দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
স্মিথ বুধবার অনেকটা বন্ধুত্বপূর্ণভাবেই কথা বলেন। আগেই প্রস্তুতকরা এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা সঠিকভাবে শুরু করার পথ দেখছি, ব্যবস্থাপনা নিয়ে গভীরভাবে কাজ করছি এবং আমাদের প্রতিষ্ঠানটির বোর্ডের সব সদস্যের লক্ষ্য একটাই যে, শেয়ারধারীদের মূল্যকে সর্বোচ্চ করা।"
মায়ার ইয়াহুর কো-ডিরেক্টরদের নিজেই বাছাই করে নিয়েছিলেন। ইয়াহু-এর পরিচালকরা মায়ার-কে ১৯ মাস সময় ধরে স্টারবোর্ড এবং স্মিথ-এর সঙ্গে কোন ধরনের মতবিরোধ বা ঝগড়া থেকে বিরত রাখে।
