বৈদ্যুতিক গাড়ি কেনাতে উদ্যোগ জার্মানিতে
এবার জার্মানি ভোক্তাদেরকে বৈদ্যুতিক গাড়ি কেনায় উৎসাহিত করত একশ কোটি ইউরোর একটি উদ্দীপক প্রকল্প হাতে নিয়েছে। তারা চেষ্টা করছে এই দশকের শেষে ১০ লাখ গাড়ি চালু করতে।
এই প্রকল্পের খরচ ইউরোপের অন্যান্য দেশে প্রতিষ্ঠিত প্রকল্পের ব্যয়ের সমান। অতিরিক্ত চার লাখ গাড়ি বিক্রি করতে সরকার এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে জানান দেশটির যোগাযোগ মন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ডট।
সমালোচকরা জানিয়েছেন, গাড়ির ব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ উৎপাদন কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করবে। বর্তমানে জার্মানি ইউরোপের সবচেয়ে বড় গাড়ির বাজার। এখানে ৫০ হাজার ব্যাটারি চালিত গাড়ি এবং চার কোটি ৫০ লাখ ‘হাইব্রিড’ গাড়ি রয়েছে।
এই পরিকল্পনায় সরকারি মন্ত্রী এবং ফোক্সভাগেন, ডাইমলার ও বিএমডব্লিউ প্রতিনিধিদের মধ্যে চুক্তি হয়েছে বৈদ্যুতিক গাড়িগুলো চার হাজার ইউরো এবং হাইব্রিড গাড়িগুলো তিন হাজার ইউরো কমে বিক্রি করার।
দেশটির অর্থমন্ত্রী ওলফগাং শ্যায়বল বলেন, “আমি বিশ্বাস করি এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে দ্রুত উন্নতি সাধন করতে পারবো”
চার্জিং স্টেশনের জন্য ৩০ কোটি ইউরো বরাদ্দ করা হয়েছে। এবং একে আকর্ষণীয় করতে কর উদ্দীপকের মত পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে বলে জানান শ্যায়বল।
ফোক্সভাগেনের কার্বন নির্গমণ কেলেঙ্কারি থেকে বোঝা যায় জার্মানি ডিজেল চালিত গাড়ির উপর মারাত্মকভাবে নির্ভরশীল। নরওয়ে, নেদারল্যান্ডস, ফ্রান্স, এবং যুক্তরাজ্যের মত দেশগুলো ইতিমধ্যেই ভোক্তাদের বৈদ্যুতিক গাড়ি কেনাতে পরিকল্পনা হাতে নিয়েছে।
যেসব দেশে সরকার উৎসাহ যোগাচ্ছে সেখানে বৈদ্যুতক গতিশীলতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানায় জার্মানির ভিডিএ অটো ইনডাস্ট্রির প্রধান ম্যাথিয়াস উইসম্যান।
বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ফোক্সভাগেন আউডির মত বিশ্বের বৃহত্তম বিলাসবহুল গাড়িনির্মাতারা বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি বিক্রিতে পদমর্যাদায় ১২, ১৪ এবং ২২ তম।
কিন্তু প্রিমিয়াম গাড়ি নির্মাতারা নতুন এই বিক্রয় থেকে লাভহ করবে না কারন এগুলোর মূল্য ৬০ হাজার ইউরোর বেশী হবে না বলে জানান শ্যায়বল।
