২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে 'নাইট ভিউ মনিটর' আনল স্যামসাং

বাংলাদেশে 'নাইট ভিউ মনিটর' নিয়ে এসেছে কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 05:16 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

রাত জেগে যারা পড়াশোনা করেন, তাদের কথা বিবেচনা করে এই 'এক্সক্লুসিভ' মনিটরটি ডিজাইন করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। সর্বশেষ সংস্করণের এই মনিটরটির মাধ্যমে ব্যবহারকারীরা শুধু আশপাশের মানুষকে বিরক্ত করা ছাড়াই শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারবেন তাই নয়, চোখকেও নিরাপদ রাখতে পারবেন বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, স্যামসাং নাইট ভিউ মনিটরের এক্সক্লুসিভ ডিজাইন এবং প্রকৌশলগত কর্মদক্ষতার কারণে অন্ধকারের মধ্যেও গ্রাহকরা আরও 'সহজভাবে' কাজ করতে পারবেন। এর আই রেস্ট মোড ফিচার নীল আলোর পরিমাণ কমিয়ে চোখকে প্রশান্তিতে রাখে। কর্মস্থলে কম আলোতেও এর ফিক্সড, অ্যাডজাস্টএবল এলইডি লাইট আলোর পরিমাণ বাড়িয়ে গ্রাহককে কর্মক্ষম করে।

বিশেষ ডিজাইনের এই মনিটরে আরও রয়েছে কিবোর্ড লাইট ফিচারস, যার নিচে থাকা এলইডি লাইটের মাধ্যমে কিবোর্ড এবং ডেস্ক আলোকিত হবে। এই নাইট মোড ফিচারে রয়েছে উজ্জলতা কমানোর বাটন, যার মাধ্যমে ব্যবহারকারীরা চোখে স্বস্তিবোধ করবেন এবং চোখকে নিরাপদে রাখতে পারবেন।

এই মনিটরটির দাম শুরু হয়েছে ৯ হাজার ৮০০ টাকা থেকে। গ্রাহকরা স্মার্ট টেকনোলজিস্ লিমিটেডের সব অনুমোদিত শোরুমে এই মনিটর কিনে ৩ বছরের ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন।