২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার খাবার সরবরাহে অ্যামাজন

খাবার সরবরাহ স্টার্টআপগুলোর জগতে কেন্দ্রীয় শহর স্যান ফ্রানসিসকোয় এবার একরকমের যুদ্ধই ঘোষণা করে ফেলল মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ‘ডোরড্যাশ’, ‘পোস্টমেইটস’ আর ‘মাঞ্চেরি’-এর মতো খাবার সরবরাহকারী স্টার্টআপগুলোর সবচেয়ে শক্ত অবস্থান ওই শহরেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 05:14 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

অ্যামাজন সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় পরিসরের সেবা ‘প্রাইম নাও রেস্টুরেন্ট ডেলিভারি’-এর ঘোষণা দেয় গত মঙ্গলবার। এই সেবায় এক ঘন্টায় ১শ’ ১৫টির বেশি স্যান ফ্রানসিসকো রেস্টুরেন্ট থেকে ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির স্মার্টফোন অ্যাপ ‘প্রাইম নাও’-এর মাধ্যমে অর্ডার নেওয়া হবে।

ব্লুমবার্গ জানিয়েছে, প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে থাকার জন্য খাদ্যতালিকায় কোনো গোপন সেবা ফি বা কোনো রকমের বাড়তি মূল্য না রাখার প্রতিশ্রুতি দিয়েছে অ্যামাজন। সেইসঙ্গে একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনামূল্যে ডেলিভারি সেবা পাবেন অ্যামাজন প্রাইম সদস্যরা।

অ্যামাজন প্রাইম সদস্যরা ডেলিভারিতে ছাড় আর ভিডিও মিউজিক স্ট্রিমিং-এর জন্য প্রতি বছর ৯৯ মার্কিন ডলার ব্যয় করে থাকে। ২৫টি মেট্রোপলিটন এলাকায় ‘প্রাইম নাও’ অ্যাপটি এখন এক ঘন্টার মতো কম সময়ে হাজার হাজার 'আইটেম'-এর ডেলিভারি দেবে। অন্যদিকে, মাঞ্চেরি'র এক বছরের সাবস্ক্রিপশন চার্জ ৮৫ মার্কিন ডলার নিয়ে থাকে, এক্ষেত্রে রান্না করা খাবার সরবরাহ করা হয়।

স্যান ডিয়াগো, অস্টিন, শিকাগো, লস অ্যাঞ্জেলস, পোর্টল্যান্ড, বাল্টিমোর আর অ্যামাজনের নিজ শহর সিয়াটলের পর স্যান ফ্রানসিসকো হবে প্রতিষ্ঠানটির অষ্টম শহর যেখানে তারা সেবা নিয়ে গিয়েছে। আর এই শহরেই তারা ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে রেস্টুরেন্ট সেবা দেওয়া শুরু করেছে।

বড় বড় উপসাগর এলাকায় অবস্থিত ‘খোসলা ফার্ম’, ‘ম্যাট্রিক্স পার্টনারস’, আর ‘মেনলো ভেঞ্চার্স’-এর মতো ব্যবসায় ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা মূলধনে কোটি কোটি ডলার আয় করার পর, স্যান ফ্রানসিসকো-এর ডেলিভারি স্টার্টআপগুলোর লাভ করতে ঝামেলায় পড়তে হয়েছে। এ কারণে কোনো কোনো প্রতিষ্ঠানকে কিছু নতুন ব্যবসায়িক মডেল বেছে নিতে হয়েছে আর কোনো কোনো প্রতিষ্ঠান খরচ কমাতে বাধ্য হয়েছে। মার্চে ক্যালিফোর্নিয়ার বার্কলিতে ‘স্পুনরকেট’ নামের ডেলিভারি স্টার্টআপটি লাভ করতে না পারায় বন্ধ হয়ে যায়।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবার্ট ডব্লিউ বেয়ার্ড অ্যান্ড কোম্পানি ইনকর্পোরেটেড’-এর বিশ্লেষক কলিন সেবাস্টিয়ান জানান, রেস্টুরেন ডেলিভারি অ্যামাজনকে লাভ করাতে আর চাহিদার জায়গাগুলো পূর্ণ করতে সাহায্য করছে, যা তাদের তাৎক্ষণিক ডেলিভারি সেবা আরও ভালভাবে চলাতে পারবে। তিনি আরও জানান, ফুড ডেলিভারি স্টার্টআপগুলোর কিছু গ্রাহক আছে, যারা হয়ত আমাজনের প্রাইম সাবস্ক্রিপশন-এর জন্য ব্যয় করতে চাইবে, অ্যামাজন সেকারণেই তাদের দিকে লক্ষ্য দিচ্ছে।

“এত বেশি প্রতিযগিতা হওয়ার কারণে, লাভের আশায় তাদের এরকম নতুন আর ভিন্ন কিছু করা ভুল মনে হয় না,” মন্তব্য করেন তিনি।