২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেপাল-কে ছাড়িয়ে আলিপে-এর স্বত্ত্বাধিকারী

মার্কিন অনলাইন লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপাল-কে পেছনে ফেলে দিয়েছে প্রতিদ্বন্দ্বী চীনা প্রতিষ্ঠান ‘আলিপে’-এর স্বত্ত্বাধিকারী অ্যান্ট ফাইন্যান্সিয়াল। বর্তমানে প্রতিষ্ঠানটি বাজার মূল্য হয়েছে ৬ হাজার কোটি মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 05:12 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

সম্প্রতি প্রতিষ্ঠানটির করা তহবিল বৃদ্ধির উপর ভিত্তি করে এই হিসাব করা হয় বলে জানিয়েছে সিএনএন।

আর্থিক গবেষণা প্রতিষ্ঠান ‘ফ্যাক্টসেট’-এর তথ্য অনুযায়ী, পেপাল-এর বর্তমান বাজার মূল্য ৪শ' ৮০ কোটি মার্কিন ডলার। এখন অ্যান্ট ফাইন্যান্সিয়াল-এর পরিকল্পনা হচ্ছে নতুন অর্থ 'চীনের গ্রামাঞ্চলের আর্থিক সেবা নিশ্চিত করতে ব্যয় করা, সেইসঙ্গে প্রতিষ্ঠানটির বিশ্বায়ন বাড়ানো'।

প্রতিষ্ঠানটি চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা-এর অধিভুক্ত। ২০১৪ সালে এটা চালু হওয়ার পর থেকে এর উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারে কোনো সংকোচ ছিল না। প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে অন্তর্ভূক্ত হওয়ার ইঙ্গিতও দিয়েছে এবং ইতোমধ্যে ভারতে এর ব্যবসা চালু করেছে।

অ্যান্ট ফাইন্যান্সিয়াল মূলত শুরু হয়েছিল আলিবাবা ওয়েবসাইটের ‘টাওবাও’ এবং ‘টিমল’ এর লেনদেন সম্পন্ন করতে বানানো অনলাইন প্ল্যাটফর্ম ‘আলিপে’ দিয়ে।

আলিপে এখনও অ্যান্ট-এর সবচেয়ে বড় সম্পদ। কিন্তু প্রতিষ্ঠানটি দ্রুতই ক্রেডিট রেটিং সেবা, ক্ষুদ্র ব্যবসায় ঋণ প্রদানের ব্যাংক এবং মানি মার্কেট ফান্ড তৈরি করে।

অ্যান্ট-এর শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে বীমা প্রতিষ্ঠান চায়না লাইফ, চায়না গ্রুপ, চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। চায়না ইনভেস্টমেন্ট কর্পোরেশনও বিনিয়োগকারী গ্রুপের মধ্যে রয়েছে।

চলতি বছর মার্চ মাসে অ্যান্ট ফাইন্যান্সিয়াল জানায়, তারা চীনা ফাইন্যান্সিয়াল মিডিয়া গ্রুপ ‘কাইশিন’ অধিগ্রহনের পরিকল্পনা করছে।