২০ হাজার ডলারের 'মিলিটারি' স্মার্টফোন
নতুন এক স্মার্টফোন বানিয়েছে একটি ব্রিটিশ-ইসরাইলি স্টার্ট-আপ। মূলত বিভিন্ন ব্যবসায় নির্বাহীদের কথা মাথায় রেখে এই স্মার্টফোনে রাখা হয়েছে 'মিলিটারি গ্রেড নিরাপত্তা'। সামনের দুই বছরের মধ্যে এই স্মার্টফোন জনসাধারণের জন্য বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
সিরিন ল্যাব নামের ওই নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, তারা 'স্মার্টফোনের এই রোলস রয়েস' বাজারে আনতে প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার সংগ্রহ করেছে। রোলস রয়েস হলো ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, যাদের গাড়ি খুব সীমিত মানুষদের কাছে বিক্রি করা হয়। এই স্মার্টফোনটির দাম রাখা হবে ২০ হাজার ডলার এর মধ্যে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যান্ড্রয়েডভিত্তিক এই স্মার্টফোনে অন্য স্মার্টফোনের তুলনায় অনেক বেশি 'উন্নত' মানের প্রাইভেসি সেটিং থাকবে। আর অন্য যে কোনো মোবাইল ফোনের চেয়ে এটি অনেক 'দ্রুত' ব্যবহার করা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
সিরিন-এর প্রথম মডেলটির নাম হবে সোলারিন। পশ্চিম লন্ডনের মেফেয়ার-এর একটি নতুন স্টোরে চলতি বছর মে মাস থেকে এটি বিক্রি হবে। এর দাম ২০ হাজার ডলারের নিচে রাখা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।
ব্যবসায় নির্বাহীদের কাছে এক সময় স্মার্টফোন হিসেবে ব্ল্যাকবেরি স্মার্টফোন জনপ্রিয় থাকলেও, আইফোনের প্রসারতা বেড়ে যাওয়ার ফলে ব্ল্যাকবেরি'র বিক্রি সাম্প্রতিক বছরগুলোতে কমে যায়।
সিরিন ল্যাব-এর একজন বিনিয়োগকারী এবং ব্যবসায়ী মশ হজেজ বলেন, “ফরচুন ম্যাগাজিন-এর তালিকা করা ৫০০টি বড় প্রতিষ্ঠানের ৯১ শতাংশ সাইবার আক্রমণের স্বীকার হয়েছে, প্রতিষ্ঠানগুলো কোনো মিলিটারি ফোন ব্যবহার করতে পারছে না কারণে এসব ফোনে প্রচলিত স্মার্টফোনের অ্যাপগুলোর অভাব থেকেই যায়।"
তিনি আরও বলেন, “আমরা মিলিটারি ফোন এবং প্রতিদিনকার ব্যবহারের স্মার্টফোনকে একসঙ্গে করেছি।"
২০১৩ সালে কাজাখাস্তান এর বিনিয়োগকারী কাঙ্গেস রাভিশেভ-এর ফোন হ্যাক হওয়ার পর থেকেই এই ফোনের পরিকল্পনা এসেছে বলে জানিয়েছে স্কাই নিউজ।
মশ হজেজ আরও বলেন “উচ্চ-মানের প্রযুক্তির সঙ্গে ভাল নিরাপত্তা দেওয়ার জন্য আর কোনো ভাল সমাধান নেই।"
