২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে পালিত 'গার্লস ইন আইসিটি'

২৮ এপ্রিল আর্ন্তজাতিক র্গালস ইন আইসিটি-কে সামনে রেখে বাংলাদেশ ওপেন ইন আইটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওর্য়াকের যৌথ উদ্যোগে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 05:08 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

মেয়েদের অধিকতর সংখ্যায় তথ্যপ্রযুক্তি শিক্ষা ও কর্মে আগ্রহী করার জন্য আর্ন্তজাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন তাদের সদস্য দেশগুলোতে এই আয়োজন করে থাকে। বাংলাদেশে ২১ এপ্রিল শুধু মেয়েদের জন্য অনলাইন প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে এই আযোজন শুরু হয় বলে আয়োজকরা জানিয়েছেন। এর মধ্যে 'ওপেন হাউস ডে' আয়োজনে শতাধিক মেয়ে সফটওয়্যার ও আইটি প্রতষ্ঠিান বোর্ডিং ভিস্তা, ইউআইসিস্টেম লিমিটেড, ডিজিকন টেকনোলজিস, গ্রাফিক পিপল ও গ্রামীণফোন পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে অংশগ্রহণকারীররা সে সব প্রতষ্ঠিানে আইসিটিভিত্তিক বিভিন্ন সুযোগ, সুবিধা ও কর্ম পরিবেশ সর্ম্পকে জানতে পারে। আগামীতে ব্র্যাক আইটি এস, মাইক্রোসফট বাংলাদেশ, ডিনেট, স্যামসাং আরডিআই এবং বসুন্ধরা পি১ পরিদর্শনের র্কমসূচী রয়েছে।

এই উপলক্ষে ২৫ এপ্রিল রংপুর টাউন হলে একটি সচেতনতা র্কমসূচী পালিত হয়। রংপুরের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক ছাত্রী দেশে ও বিদেশে আইসিটি খাতে নানা সুযোগ সুবিধা সর্ম্পকে জানতে পারে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন মওলানা কেরামত আলী অর্নাস কলেজের সভাপতি সালাহ উদ্দিন কাদেরি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহতেশামুল ইসলাম, সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক- এর সহকারী সাধারণ সম্পাদক শাহ্ মোঃ তানভীর সিদ্দিকী এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন র্যা নডম ডটস-এর র্কাযনির্বাহী রায়হান ইসলাম। সেমিনার পরিচালনা করেছেন হাবিপ্রবি ওএসএন-এর সভাপতি আশরাফুল ইসলাম। শেষ র্পবে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার ১০ জনকে পুরস্কৃত করা হয় এবং প্রথম ৪০ জনকে নিয়ে মাসব্যাপী র্কমশালার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে র্গালস ইন আইসিটি প্রোগ্রামের সমাপনী হবে আগামী ৩০ এপ্রিল ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আয়োজিত ক্যারিয়ার ফেয়ারের শেষ দিন। ওই দিন দুইটি সেমিনার শেষে দেশের আইসিটিখাতের সফল ও আগ্রহী নারীদের মিলনমেলার মাধ্যমে। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে টেকশহর ডট কম এবং সহযোগিতা করছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ও বাংলাদেশ ইন্টারনেট সোসাইটি।