২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলে 'সুখ' সন্ধানে পোপের বারণ

মোবাইল ফোনে সুখের সন্ধান থেকে বিরত থাকতে তরুণ সমাজকে পরামর্শ দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় গুরু পোপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

পোপ ফ্রান্সিস-এর জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ভ্যাটিকান সিটিতে আয়োজিত এক সমাবেশে লক্ষ লক্ষ তরুণের উপস্থিতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "সুখ অমূল্য। এটি কেনাবেচা করা সম্ভব না: এটি মোবাইল ফোনের কোনো অ্যাপ নয়। এর সর্বশেষ সংস্করণও ভালোবাসায় বৃদ্ধি আর স্বাধীনতা আনতে পারে না।"

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানায়, পোপ কখনোই প্রযুক্তি বা অ্যাপের প্রতি কোনোরকম বিদ্বেষ প্রকাশ করেননি। তিনি নিজেও টুইটার ও ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। তবে এর কোনোটিই তাকে সুখ এনে দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

পার্থিব সম্পদে সুখ খোঁজা প্রসংগে উপস্থিত জনতাকে সতর্ক হওয়ার উপদেশ দিতে গিয়ে পোপ ফ্রান্সিস বলেন, "যা ইচ্ছে তাই করাটাই স্বাধীনতা নয়। বাস্তবে এটি হলো সঠিক পথ বেছে নিতে পারার ক্ষমতা।"

এ ছাড়াও যীশুবিহীন জীবনকে সিগন্যালবিহীন ফোনের সঙ্গে তুলনা করেন তিনি। তিনি বলেন, "পরিবার, গীর্জা, বিদ্যালয়ের মতো নেটওয়ার্ক রয়েছে এমন জায়গায় অবশ্যই সবসময় সেসব জায়গায় যাবে।"