২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভিডিও গেইমেও ‘ম্যাচ ফিক্সিং’

স্টারক্র্যাফট ২-এর দুইজন পেশাদার খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

স্টারক্র্যাফট লিগ-এর বিশ্ব চ্যাম্পিয়ন লি সিয়াং হিউন-এর বিরুদ্ধে ২০১৫ সালের মে মাসের দুটি ম্যাচ ইচ্ছা করে হেরে যাওয়ার জন্য ৭ কোটি মার্কিন ডলার গ্রহণের অভিযোগ উঠেছে। অপরদিকে জুং উ ইয়ং-কে চলতি বছর জানুয়ারিতে ইচ্ছা করে একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য ৩ কোটি মার্কিন ডলার গ্রহণে অভিযুক্ত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কতৃপক্ষ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও আটজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বলে জানিয়েছে বিবিসি।

দালালরা ভক্ত সেজে অভিযুক্ত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেন এবং ম্যাচ 'ফিক্স' করতে প্রত্যাশিত আর্থিক সমঝোতার জন্য একটি বৈঠক আয়োজন করেন।

এই অভিযুক্ত দালালদের বিরুদ্ধে খেলোয়াড়দের অর্থ প্রদান করার এবং সমর্থকদের উদ্দেশ্যে বাজী ধরার অভিযোগ রয়েছে।

ই-স্পোর্টস বর্তমানে একটি ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক শিল্প। এখানে শীর্ষ খেলোয়াড়রা আড়াই লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন। এ ছাড়াও এখানে ‘স্পন্সরশিপ’ চুক্তির সুবিধা রয়েছে।

‘ইলিয়ার্স রিসার্চ’-এর ২০১৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী ২০২০ সালের মধ্যে ‘ই-স্পোর্টস’ শিল্পে বাজির পরিমাণ ২ হাজার ৩শ’ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

দক্ষিণ কোরিয়াতে জুয়া নিষিদ্ধ কিন্তু সীমাবদ্ধ পরিস্থিতির অধীনে কিছু কার্যক্রমের অনুমতি দেওয়া হয়।