‘জোর করে’ বিজ্ঞাপন দেখাবে ইউটিউব
ছোট আর ‘স্কিপ’ করা যায় না এমন বিজ্ঞাপন আনছে ইউটিউব, এতে কম বয়সীরা বিজ্ঞাপনের পুরোটাই দেখতে বাধ্য হবে।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের বিজ্ঞাপন থেকে যখনই পারা যায় তখনই বের হয়ে যাওয়া ঝোঁকের সরাসরি জবাব হবে, ‘বাম্পার অ্যাডস’ নামের এই ছয় সেকেন্ডের বিজ্ঞাপনগুলো —জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
সচারচর ইউটিউব ভিডিওগুলো এক মিনিটের উপরে হয়ে থাকে। বিজ্ঞাপনের প্রথমের কিছু অংশ দেখানোর পর ব্যবহারকারীদের স্কিপ করা সুযোগ দিয়ে সাইটটি তাদের বাধ্য করায় পুরো বিজ্ঞাপনটি দেখবে কিনা তার সিদ্ধান্ত নিতে।
গুগলের মতে, মোবাইল ফোনে ইউটিউব ব্যবহারের সময় বিজ্ঞাপনগুলো স্কিপ করে যেতেই ঝোঁক দেখায় ব্যবহারকারীরা। বাড়িতে থাকলেও ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের অর্ধেকই নিজেদের স্মার্টফোনে ভিডিও দেখে থাকে। স্মার্টফোনে ভিডিও দেখার অভ্যাসের জন্যই এই বিজ্ঞাপনগুলো বানানো বলে জানিয়েছে গুগল।
ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোতে আর বিজ্ঞাপনের পণ্যগুলো নিয়ে ভেবে দেখার ক্ষেত্রে আগের তুলনায় বেশি কার্যকরী ছয় সেকেন্ডের এই নতুন ইউটিউব বিজ্ঞাপনগুলো।
পরীক্ষামুলকভাবে ইউটিউবে কিছু বিজ্ঞাপন দেখানো হয়ে থাকলেও, চলতি বছর মে থেকে বিজ্ঞাপন স্লট কিনতে শুরু করবে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো।
ইউটিউব অনেক আগে থেকেই লম্বা আর স্কিপ করা যায় না এমন বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দেয়। এজন্য প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট পরিমাণে অর্থ দিতে হয়। খুব কম চোখে পড়া এই এক মিনিটের উপরের বিজ্ঞাপনগুলো ‘অ্যাডব্লকার’ ব্যবহারকারীদের কাছেই বেশি পাঠানো হয়ে থাকে।
