২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রবণপ্রতিবন্ধীদের সমস্যা এড়াবে গ্লাভস

নাভিদ আজোদি এবং থমাস প্রিওর, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দুই ছাত্র এমন একজোড়া গ্লাভস উদ্ভাবন করেছেন যা সাংকেতিক ভাষাকে কথিত ভাষায় পরিণত করবে। এই গ্লাভস শ্রবণপ্রতিবন্ধীদের দ্রুত ও সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে সাহায্য করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

এই উদ্ভাবনের জন্য তারা ১০ হাজার ডলার পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছে স্কাই নিউজ। তাদের এই ডিভাইসটি হাতের অবস্থান ও গতিবিধি রেকর্ড করে ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারে তথ্য প্রেরণ করে। তারপর অ্যালগরিদমের মাধ্যমে কী বলা হচ্ছে তা বের করা হয়। এই একই পদ্ধতি অ্যাপলের সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টে ব্যবহার করা হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গ্লাভসের নির্দিষ্ট কিছু সাংকেতিক ভাষার গতিবিধি চেনার ক্ষেত্রে যেভাবে নিউরাল নেটওয়ার্ক কাজ করে, ঠিক সেভাবেই  ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন-এর এই শিক্ষার্থীরা একটি পদ্ধতি ব্যবহার করেন। যখন এই পদ্ধতিটি একই রকম সংকেত খুঁজে পায়, তখন জোরে শব্দটি বলে উঠে।

শ্রবণপ্রতিবন্ধীরা এই গ্লাভস হাতে পরে খুব সহজে এবং দ্রুত অন্যের সঙ্গে মৌখিক যোগাযোগে করতে পারবেন।

প্রিওর বলেন, “ইতোমধ্যে সাংকেতিক ভাষা অনুবাদক অনেক ডিভাইস বানানো হয়েছে। যেগুলো প্রতিদিনের ব্যবহারিক জীবনে ব্যবহার করা হচ্ছে না। কেউ ভিডিও ইনপুট ব্যবহার করেছেন, যেখানে অন্যরা ব্যবহারকারীর সম্পূর্ণ হাত বা শরীর সেন্সর দ্বারা আবৃত করেছেন। আমাদের গ্লাভস হালকা, নিশ্ছিদ্র এবং হাতে পরা যায়, কিন্তু কানে শোনার যন্ত্র বা কনটাক্ট লেন্সের মতো দৈনন্দিন পণ্য হিসেবে ব্যবহার করতে যথেষ্ট দক্ষ।”

প্রিওর অ্যারোনটিক্স ও অ্যাস্ট্রোনটিক্স প্রকৌশলে এবং আজোদি ব্যবসায় প্রশাসনে অধ্যয়নরত। এর আগে আজোদি নাসায় ইন্টার্ন হিসেবে কাজ করেছেন।