২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে আগেই আরেক হ্যাকার এসেছিল!

ফেইসবুকের অভ্যন্তরীণ নেটওয়ার্ক ভঙ্গ করার উপায় বের করতে গিয়ে একজন হ্যাকার দেখতে পান ইতোমধ্যেই আরেকজন হ্যাকার ওই একই পথ খুঁজছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 07:37 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

তাইওয়ানের একজন গবেষক ফেইসবুকের দূর্বল সার্ভারে এক অনুপ্রবেশকারীর রেখে যাওয়া কিছু ফাইল দেখতে পান। আগেরজন ফেইসবুকের নেট অ্যাডমিনদের ‘লগইন’-এর নাম মুছে ফেলতে চেয়েছিলেন। ফেইসবুক জানায়, আরেকজন নিরাপত্তা গবেষক সিস্টেমে এরকম রেখে যাওয়া চিহ্নে কিছু ত্রুটি দেখতে পান।

একটি ব্লগে নিরাপত্তা গবেষক অরেঞ্জ সাই কীভাবে অরক্ষিত সার্ভারে তার আগেই কেউ অনুপ্রবেশ করে তার বর্ণনা করেন। আগের প্রবেশকারী ফেইসবুক কর্মকর্তাদের ‘লগইন’ নাম এবং অন্যান্য পরিচয় পেতে স্ক্রিপ্ট তৈরি করেন। তিনি জানান, প্রথম দর্শনে একে 'গুরুত্বপূর্ণ নিরাপত্তাবিষয়ক' ঘটনার মতো লাগছিলো।    

নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ডেভকোর’-এর হয়ে কাজ করেন সাই। তিনি আরও জানান, তিনি যা খুঁজে পেয়েছেন তা ফেইসবুকের সার্ভারকে জটিল করে তুলতে পারে এবং ‘লগইন-স্নাইফিং’ স্ক্রিপ্ট মুছে দিতে পারে। সার্ভারে ওই দূর্বলতা খুঁজে বের করার জন্য তিনি ফেইসবুক থেকে ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কার পান। ‘হ্যাকার নিউজ সাইট’-এ এক বিবৃতিতে সাই-এর এমন ভুল খুঁজে পাওয়াতে ফেইসবুক আনন্দ প্রকাশ করে বলে জানিয়েছে বিবিসি।

ঘটনাটির পর আমরা নিশ্চিত হয়েছি যে অরেঞ্জ-এর আগেই অন্য গবেষক আমাদের ‘বাউন্টি’ প্রোগ্রামে অংশগ্রহন করেন বলে ফেইসবুক জানায়।

ঘটনাটিতে দুইজন প্রতিযোগী থাকায় ফেইসবুক তাদের দূর্বল সার্ভারের আবিষ্কারকে ‘ডাবল উইন’ হিসেবে বর্ণনা করেছে। কেউই সাইটের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করতে পারেননি বলে জানায় ফেইসবুক।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোস-এর ব্লগে পল ডাকলিন লেখেন, “যে কেউ একইরকম কাজ অন্যান্য ফার্মের সঙ্গেও করতে পারেন, তাই সতর্ক থাকতে হবে।"