২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাফেতে খাবার পরিবেশন করে ড্রোন

বিশ্বের প্রথম ড্রোন ক্যাফে চালু হল এক ডাচ বিশ্ববিদ্যালয়ে, যেখানে খাবার পরিবেশন করবে ছোট ছোট ড্রোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

এইন্ডহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৬০ তম বর্ষপূর্তিতে অনুষ্ঠিত “ড্রিমস অ্যান্ড ডেয়ার” অনুষ্ঠানের অংশ হিসেবে এই পপ-আপ ড্রোন ক্যাফেটিতে পুরো সপ্তাহজুড়ে চলবে।

নয় মাস ধরে কাজ করে এই প্রজেক্টটি প্রতিষ্ঠা ও স্বয়ংক্রিয় ড্রোনগুলো তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়টির ২০জন শিক্ষার্থী। আধুনিক জীবনে প্রতিদিনের ঘরের কাজে এই ড্রোনগুলো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটা দেখানোই হল এই প্রোজেক্টটির মূল লক্ষ্য।

প্রোজেক্টটির নেতা ও শিক্ষার্থী টেসি হার্টজেস বলেছেন, “মানবজীবনে একটি কার্যকর যন্ত্র হিসেবে কাজ করার মত এর দক্ষতা রয়েছে। আমরা একে ভবিষ্যৎ মোবাইল ফোন হিসেবে দেখেছি। আপনি পছন্দ করবেন এবং যা চান সে অনুসারে প্রোগ্রাম করবেন।”

ব্লু জে নামের এক ড্রোন যা চোখের জন্য একটি আলোক-উৎসাহী কিন্তু উত্তপ্ত নয় এবং দেখতে ছোট সাদা ফ্লাইং সসারের মত এক টেবিল থেকে আরেক টেবিলে গ্রাহকের অর্ডারের জন্য উড়ে যায়। গ্রাহকেরা তালিকা দেখে পছন্দ অনুসারে সিগনাল দেয়।

ক্যাফেটি চার ধরনের অ্যালকোহলিক ও নন-অ্যালকোহলিক ককটেইল অর্ডারের ব্যবস্থা রেখেছে। ককটেইলগুলো হয় উজ্জ্বল নীল বা সবুজ রঙের ঠিক ড্রোনগুলোর চোখের রঙের মত।

পানীয় নেওয়া এবং পরিবেশনের জন্য ড্রোনের নিচের দিকে পিঞ্চারের ব্যবস্থা করা আছে। এটি বোঝা যায় ড্রোনগুলো ওষুধ পৌঁছানো এবং চোরদের ট্র্যাক করার মত মিশনেও কাজ করতে সক্ষম হবে।

প্রতিটা ড্রোন তৈরিতে দুই হাজার ইউরো করে খরচ হয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মতে ড্রোনগুলো “ভবিষ্যতের একটি ঝলক দিয়েছে”।

জিপিআরএস সিস্টেমের উপর নির্ভরশীল এর সেন্সর এবং দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে এটি বিল্ডিঙের ভেতরে এবং জনাকীর্ণ জায়গা দিয়েও উড়তে পারে।

তাদের প্রোজেক্টের ভিডিও প্রেজেন্টেশনের সময় শিক্ষার্থীরা বলেছেন, “ব্লু জে এমন এক বুদ্ধিমান পাখি যে জটিল সামাজিক পরিবেশে বাস করে।”

তারা মনে করেন ড্রোনের সীমাহীন সম্ভাবনা রয়েছে। আগুন নির্বাপণে সাহায্য করা, অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক করা, ঘরের ছোটখাটো কাজে সহায়তা করা যেমন ‘একটা আপেল এনে দাও’ বললে আদেশ পালন করা।

তারা আরও বলেছেন, “আমরা বিশ্বাস করি একদিন এই ঘরোয়া ড্রোনগুলো সমাজের অংশে পরিণত হবে। একদিন এই ড্রোনগুলো আমাদের বন্ধুতে পরিণত হবে।”