২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনে যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে ভারত

শক্তিশালী বাৎসরিক বৃদ্ধির মাধ্যমে ২য় বৃহত্তম স্মার্টফোনের বাজার হিসাবে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারত নিয়ে নিতে পারে, এমন সম্ভাবনার কথা জানিয়েছে  আর্থিক পরামর্শক মার্কিন প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মর্গান স্ট্যানলির বৈশ্বিক প্রযুক্তি এবং টেলিকম খাতের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের স্মার্টফোন বাজারের মোট বাৎসরিক বৃদ্ধির হার ২০১৮ এর মধ্যে ২৩ শতাংশ হবে, যা ওই সময়ে সারাবিশ্বে ৩০ শতাংশ বৃদ্ধির কারণ হবে।

“আমরা ধারণা করছি পরিমাণের দিক থেকে ২য় বৃহত্তম স্মার্টফোন বাজারের স্থান যুক্তরাষ্ট্রের বদলে ভারত নিয়ে নেবে। ভারতে স্মার্টফোনের বাজার পৃথিবীর বৃহত্তম স্মার্টফোন বাজার চীন থেকেও পাঁচগুণ গতিতে বাড়বে, যেখানে বৃদ্ধির গতিটি এখন থেমে আছে", এমনটাই বলা হয় ১৩০০ কার্যালয়ের মাধ্যমে ৪২টি দেশে সেবা দেওয়া প্রতিষ্ঠানটির প্রতিবেদনে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, “আমাদের হিসেবে ২০১৮ সালের মধ্যে মোট বাৎসরিক বৃদ্ধির হার ভারতে ২৩ শতাংশ হবে, যা ঐ একই সময়ে চীনের থেকে ৫ শতাংশ বেশি। ২০১৮ সালের মধ্যে ভারতে ১৯ কোটি ২০ লাখ স্মার্টফোন বিক্রি হবে, যা সারাবিশ্বের ১১ শতাংশ।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রতিবেদনটি ২ হাজার ৬শ শহুরে স্মার্টফোন ক্রেতার উপর ভিত্তি করে বানানো হয়েছে। যেখানে জরিপে অংশগ্রহণকারীরা স্মার্টফোন কেনার জন্য গড়ে ৮ হাজার ৫শ' রুপি খরচ করে থাকেন এবং পরবর্তী স্মার্টফোনটি কেনার জন্য পূর্বের মুল্যের ৪০ শতাংশ বেশি খরচ করার পরিকল্পনা করে থাকেন।