টর থেকে ফেইসবুক ব্যবহারকারী ১০ লাখ!
চলতি মাসের এক প্রতিবেদনে জানা যায়, ১০ লাখেরও বেশি মানুষ বর্তমানে টর 'ডার্ক ওয়েব'-এর মাধ্যমে ফেইসবুক ব্যবহার করছে। টরের মাধ্যমে গোপনীয়তা রক্ষা হয় এবং কোন ডিজিটাল ট্রেইলও থাকে না।
ফেইসবুক কর্তৃপক্ষের তথ্যমতে, কয়েক বছর ধরে টর ব্যবহার বৃদ্ধির গ্রাফটা 'মোটামুটিভাবে' রৈখিক আছে। যেখানে ২০১৫ সালে জুন মাস পর্যন্ত টরের মাধ্যমে ৫২৫,০০০ জন মানুষ ফেইসবুক ব্যবহার করেছেন, তা বৃদ্ধি পেয়ে ২০১৬ সালের এপ্রিলের মধ্যে ১০ লাখে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
"এই (টর ব্যবহার) বৃদ্ধি মানুষ যে টরের মাধ্যমে ফেইসবুক ব্যবহারকে পছন্দ করছে তার প্রতিফলন। আমরা আশা করছি তারা তাদের প্রতিক্রিয়া প্রদান অব্যাহত রাখবেন এবং আমাদের উন্নতিতে সাহায্য করবেন” ফেইসবুক কর্তৃপক্ষের এ বিবৃতি জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
টরের মাধ্যমে ওয়েব ব্রাউজ করে তথ্য পাঠানোর ক্ষেত্রে সরাসরি কানেক্ট করার বদলে বিভিন্ন এনক্রিপটেড ধাপের মাধ্যমে কাজ করে। এতে ব্যবহারকারীদের পরিচয় গোপন থাকে।
২০১৪ সালের অক্টোবর মাসে টরের অ্যাকসেসের জন্য একটি ডেডিকেটেড অ্যাড্রেস তৈরি করেছে ফেইসবুক। এতে ব্যবহারকারীদের টরের মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে ফেইসবুক ব্যবহার সহজ হয়েছে। পাশাপাশি মাধ্যমে চলতি বছরের শুরু থেকে টরকে সমর্থনের ক্ষেত্র প্রসারিত হয়েছে। অ্যাপলের আইওএস-এর ক্ষেত্রে টর ব্যবহারের কোনো সমর্থন দেওয়া হয়নি।
ফেইসবুকের দাবি নিশ্চিত টরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, "টরের মাধ্যমে ফেইসবুক ওয়েবসাইট ব্যবহার করা হয় তখন যে ডেটা প্রদান করা হয় তা টর ব্রাউজারের দায়িত্বে থাকে যেন সেগুলো গোপন থাকে। অবশ্য কেউ যদি একটি স্ট্যাটাস পোস্ট করে, (যেমন তারা একটি রেস্টুরেন্টে আছে), তবে সেক্ষেত্রে তাদের গোপনীয়তা রক্ষিত হবে না।"
