২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধাতব চেইন ছাড়াই সাইকেল

বাইসাইকেল চালানোর ক্ষেত্রে মরিচা ধরা চেইন একটি ঝামেলার কারণ হতে পারে। কিন্তু আসবাবপত্র আর নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান আইকিয়া-এর আনা নতুন উদ্ভাবনী সাইকেল এই বিরক্তিকর সমস্যা দূর করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 06:26 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

সম্প্রতি 'স্লাড্ডা' নামের নতুন একটি বাইক দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এই বাইকে ব্যবহার করা হবে ধাতব চেইনের বদলে তেলমুক্ত মরিচা প্রতিরোধী এক ধরনের বেল্ট।

ড্রাইভ বেল্টটি নূন্যতম ৯ হাজার ৩শ’ ২০ মাইল চলার উপযোগী করে তৈরি করা হয়েছে, যা প্রচলিত ধাতব চেইনের চেয়ে দুই থেকে তিনগুণ দীর্ঘস্থায়ী বলে জানায় আইকিয়া। এ ছাড়াও নারী ও পুরুষ উভয়ের জন্য এই বাইকটি তৈরি করা হয়েছে বলা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

এই বাইক বানাতে আইকিয়ার সঙ্গে জোট বেধেঁছে ভেরিডে নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শিল্প নকশা পরিচালক অস্কার জুহলিন এক বিবৃতিতে বলেন, "স্লাড্ডা ট্যাবলেট অ্যাপের মত, এতে স্বাছন্দে সীমাহীন মালামাল বহন করা যেতে পারে।"

নতুন ড্রাইভ বেল্টটির আশীর্বাদে বাইক চালকরা দূর্যোগপূর্ণ আবহাওয়ায়ও তাদের বাইক বের করতে সমর্থ হবেন। ধাতব চেইনে রাস্তার উপরে থাকা ক্ষয়কারক লবণ থেকে মরিচা ধরে যেতে পারে। জমে থাকা মরিচা উঠানো কঠিন, আর এটা চেইনের নমনীয়তাকেও প্রভাবিত করে। কিন্তু আইকিয়ার নতুন বাইকে এ ধরনের কোনো সমস্যা নেই বলে জানায় সাইটটি। এ ছাড়াও বাইকটির পেছনের চাকায় 'লুকানো' স্বয়ংক্রিয় গিয়ার রয়েছে বলে জানায় কোর৭৭ (Core77) নামের একটি সাইট। ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তায় কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান লাইভস্ট্রং ফাউন্ডেশন-কে সহায়তায় কাজ করে লাইভস্ট্রং ডটকম নামের সাইটটি। আর কোর৭৭ হচ্ছে শিল্পখাতের নানা নকশাবিষয়ক অনলাইন ব্লগ।

বাইকটি চলতি বছর অগাস্ট থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর মূল্য রাখা হবে ৭৯৭ মার্কিন ডলার। যদিও আইকিয়ার 'বিশ্বস্ত ক্রেতারা' অল্প সময়ের জন্য বাইকটি ৫৬৯ মার্কিন ডলারে কিনতে পারবেন। তবে স্লাড্ডাই একত্র ধাতব চেইনবিহীন বাইক নয়, গেইটস কার্বন ড্রাইভও বেল্ট ড্রাইভ তৈরি করে, তবে তা কার্বন ফাইবারের বাইরে।

জুহলিন বলেন, "স্লাড্ডা, গাড়ির এক চমৎকার বিকল্প। সুস্থ জীবন এবং আদর্শ পরিবেশে এর অবদান রয়েছে।"